ন্যাটো নিয়ে ট্রাম্পের মনে সন্দেহের বীজ
তোরা যে যাই বলিস ভাই; আমার সোনার হরিণ চাই- ট্রাম্পের কাছে সেই সোনার হরিণ এখন গ্রিনল্যান্ড। যা পেতে রীতিমতো মরিয়া মার্কিন প্রেসিডেন্ট। ইউরোপের নেতাদের আপত্তি কিংবা সমালোচনা কোনো কিছুই আর গায়ে মাখছেন না তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একবার জানিয়ে দিলেন সে কথা। স্পষ্ট করলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে আর পেছনে ফেরার সুযোগ নেই যুক্তরাষ্ট্রের।
