মব করে জনমত প্রভাবিত করা যাবে না: ডা. শফিকুর রহমান
ঢাকা-১৫ আসনের পীরেরবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মীদের ওপর হামলার ঘটনায় আহতদের দেখতে ও খোঁজখবর নিতে ২১ জানুয়ারি দুপুরে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যাণপুরে যান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
