Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব আদায় ১৪% বাড়লেও লক্ষ্যমাত্রা থেকে ঘাটতি ৬৯ হাজার কোটি টাকা

অর্থনীতি

রিয়াদ হোসেন
21 January, 2026, 11:00 am
Last modified: 21 January, 2026, 11:01 am

Related News

  • রাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে তিন টাস্কফোর্স গঠন: ড. তিতুমীর
  • ৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০% উন্নীত করা সম্ভব: প্রধানমন্ত্রী
  • ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • বড় ছাড় দিলেও রাজস্ব আদায় কীভাবে বাড়বে, সে হিসাব দিলেন এনবিআর চেয়ারম্যান
  • কর ফাইলে বাড়তি স্বর্ণ দেখিয়ে কর ফাঁকি দেওয়া ঠেকাতে ১৫% গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব এনবিআরের

অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব আদায় ১৪% বাড়লেও লক্ষ্যমাত্রা থেকে ঘাটতি ৬৯ হাজার কোটি টাকা

আদায় বাড়লেও লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি হয়েছে ৬৮ হাজার ৯৯৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ৫৭ হাজার ৮৯১ কোটি টাকা।
রিয়াদ হোসেন
21 January, 2026, 11:00 am
Last modified: 21 January, 2026, 11:01 am
ছবি: সংগৃহীত

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে—জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত—জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে।

তবে আদায় বাড়লেও লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি হয়েছে ৬৮ হাজার ৯৯৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ৫৭ হাজার ৮৯১ কোটি টাকা।

এনবিআর কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, চলতি অর্থবছরে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণই এই বড় ঘাটতির অন্যতম কারণ। পাশাপাশি অর্থনীতিতে প্রত্যাশিত গতি না থাকা এবং মাঠপর্যায়ে ফাঁকি ঠেকিয়ে রাজস্ব আদায়ে কর্মকর্তাদের পর্যাপ্ত উদ্যমের অভাবও ঘাটতির পেছনে ভূমিকা রেখেছে।

এনবিআরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর মাসে রাজস্ব আদায় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় সামান্য বেশি, অর্থাৎ ১০ শতাংশের কিছু বেশি বেড়েছে। এর আগের মাসগুলোতে প্রবৃদ্ধির হার তুলনামূলক বেশি ছিল। ডিসেম্বর মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ে ঘাটতি ছিল ১২ হাজার ৫৩৬ কোটি টাকা।

পরিসংখ্যান বলছে, গত ছয় মাসে ২ লাখ ৩১ হাজার ২০৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৬২ হাজার ২১০ কোটি টাকা। এ সময়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আদায় বেড়েছে ১৪ শতাংশের কিছু বেশি।

তবে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে গত অর্থবছরের তুলনায় প্রায় ৫৩ শতাংশ বেশি হারে রাজস্ব আদায় করতে হবে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের ইতিহাসে এত বেশি হারে রাজস্ব আদায়ের কোনো নজির নেই।

সেন্টার ফর পলিসি ডায়ালগের অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গত বাজেট ঘোষণার সময়ই তারা এই লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলে উল্লেখ করেছিলেন। এর পর নতুন করে আরও ৫৫ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রায় যুক্ত করা হয়েছে। ফলে মোট লক্ষ্যমাত্রা অত্যন্ত উচ্চাভিলাষী হয়ে দাঁড়িয়েছে। 

তার মতে, এতে বছর শেষে বড় ঘাটতি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, "কী ভিত্তিতে সরকার নতুন করে ৫৫ হাজার কোটি টাকার অতিরিক্ত লক্ষ্যমাত্রা এনবিআরকে দিয়েছে, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। এটি হয়তো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা, তবে বাস্তবে এটি 'আইওয়াশ' ছাড়া কিছু নয়।"

এনবিআরের সাবেক সদস্য মো. ফরিদ উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আগামী ছয় মাসেও অর্থনীতিতে এমন কোনো গতি আসার সম্ভাবনা নেই, যাতে এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এর অর্থ হলো, লক্ষ্যমাত্রার তুলনায় বড় ধরনের ঘাটতির দিকেই যাচ্ছে সংস্থাটি।

তিনি বলেন, ২০১৬–১৭ অর্থবছর থেকেই সরকার বড় আকারের ব্যয় বাজেট দিয়ে আসছে, ফলে রাজস্ব লক্ষ্যমাত্রাও উচ্চ রাখা হচ্ছে। এ কারণেই প্রতি বছর ঘাটতি দেখা যায়। 

তিনি আরও বলেন, "বাংলাদেশের অর্থনীতির আকার বিবেচনায় এই রাজস্ব আদায় অসম্ভব নয়। কিন্তু প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় বড় আকারের অনানুষ্ঠানিক অর্থনীতি আনুষ্ঠানিক খাতে আনা যাচ্ছে না এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ও সম্ভব হচ্ছে না।"

এনবিআরের একটি ট্যাক্স জোনের এক কমিশনার নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "অর্থবছরের শুরুতে নির্ধারিত লক্ষ্যমাত্রাই বর্তমান পরিস্থিতিতে অর্জন করা কঠিন ছিল। এর পর আবার লক্ষ্যমাত্রা বাড়ানোয় তা বাস্তবে অর্জন করা সম্ভব হবে না।"

প্রসঙ্গত, অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। গত মাসে তা বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা করা হয়। এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ২০২৪–২৫ অর্থবছরের তুলনায় প্রায় ৫৩ শতাংশ বেশি রাজস্ব আদায় করতে হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, "এনবিআরের ইতিহাসে এত বেশি হারে রাজস্ব আদায়ের উদাহরণ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন থাকায় এর পর অর্থনীতিতে হঠাৎ গতি আসার লক্ষণও নেই। গতি এলেও এত বড় হারে রাজস্ব আদায় কার্যত বাড়বে না।"

এনবিআরের তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথমার্ধে আয়কর আদায় বেড়েছে ১৪ দশমিক ৬৭ শতাংশ, ভ্যাটে প্রায় ২০ শতাংশ এবং আমদানি শুল্কে প্রবৃদ্ধি হয়েছে ৭ শতাংশের কম।
 

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

রাজস্ব আদায় / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • রাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে তিন টাস্কফোর্স গঠন: ড. তিতুমীর
  • ৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০% উন্নীত করা সম্ভব: প্রধানমন্ত্রী
  • ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • বড় ছাড় দিলেও রাজস্ব আদায় কীভাবে বাড়বে, সে হিসাব দিলেন এনবিআর চেয়ারম্যান
  • কর ফাইলে বাড়তি স্বর্ণ দেখিয়ে কর ফাঁকি দেওয়া ঠেকাতে ১৫% গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব এনবিআরের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]