ভাড়াটিয়াদের জন্য যেসব করতে হবে বাড়ির মালিকদের
হুটহাট বাড়ি ভাড়া বাড়ার সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা নগরবাসীর খুবই পুরোনো ও পরিচিত। তবে এবার সেই চিত্র বদলাতে কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ২০ জানুয়ারি ডিএনসিসির নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব নির্দেশনা দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। যেখানে বলা হয়, ২ বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না, ছাদের চাবি দিতে হবে ভাড়াটিয়াকে এবং অগ্রিম নেওয়া যাবে না ৩ মাসের বেশি। কিন্তু প্রশ্ন হলো—এই নিয়ম কি আদৌ কার্যকর হবে? নাকি কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে? সব মিলিয়ে আজ আমরা আলোচনা করব ডিএনসিসির এই নতুন ১৬ দফা নির্দেশনা এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন নগর পরিকল্পনাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।
