আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা কী?
নির্বাচন নিয়ে কোনই শঙ্কা নেই। যথাসময়েই উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ২০ জানুয়ারি নিকারের সভাশেষে এক ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রকেই সিসিটিভির আওতায় আনা হবে বলে জানিয়েছে প্রেস উইং।
