Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৫ জানুয়ারি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 January, 2026, 03:20 pm
Last modified: 20 January, 2026, 03:20 pm

Related News

  • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি আটক
  • ওসমান হাদি হত্যা মামলা: সম্পূরক তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট
  • চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ
  • রিজার্ভ চুরি মামলা: খসড়া চার্জশিট নিয়ে কর্মকর্তাদের বরাতে দেওয়া তথ্য সিআইডির নয়

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৫ জানুয়ারি 

মঙ্গলবার (২০ জানুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিলো। তবে এদিন মামলার তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে পারেননি।
টিবিএস রিপোর্ট
20 January, 2026, 03:20 pm
Last modified: 20 January, 2026, 03:20 pm
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ জানুয়ারি ধার্য করেছেন আদালত। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিলো। তবে এদিন মামলার তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত পরবর্তীতে প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এই তারিখ ধার্য করেন। 

ঢাকার মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ৬ জানুয়ারি এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর গত ১৫ জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের নারাজি দাখিল করেন। ওইদিন আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। 

‎মামলার অভিযোগে বলা হয়, শরীফ ওসমান হাদি অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক-সাংস্কৃতিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় মোটর সাইকেলে থাকা দুর্বৃত্তরা ১২ ডিসেম্বর দুপুর ২ টা ২০ মিনিটে হাদিকে গুলি করে পালিয়ে যায়। এতে তার মাথা ও ডান কানের নিচের অংশে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম প্রাপ্ত হন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর মারা যান।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলাটি করেন। পরবর্তীতে এটা হত্যা মামলায় রুপান্তর নেয়।

Related Topics

টপ নিউজ

ওসমান হাদি / হত্যা মামলা / তদন্ত প্রতিবেদন দাখিল / ২৫ জানুয়ারি / সিআইডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি আটক
  • ওসমান হাদি হত্যা মামলা: সম্পূরক তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট
  • চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ
  • রিজার্ভ চুরি মামলা: খসড়া চার্জশিট নিয়ে কর্মকর্তাদের বরাতে দেওয়া তথ্য সিআইডির নয়

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]