যেসব বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছে জামায়াত
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা থাকলেও একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ১৮ জানুয়ারি সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এছাড়া সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশ করেছে জামায়াত।
