Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু, পরিবারসহ উপস্থিত তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 January, 2026, 04:45 pm
Last modified: 16 January, 2026, 04:49 pm

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা শুরু
  • ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু, পরিবারসহ উপস্থিত তারেক রহমান

শোকসভায় যোগ দিতে সপরিবারে অনুষ্ঠানস্থলে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথিসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
টিবিএস রিপোর্ট
16 January, 2026, 04:45 pm
Last modified: 16 January, 2026, 04:49 pm
ছবি: বিএনপি মিডিয়া সেল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত শোকসভা শুরু হয়েছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ৩টা ৫ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই শোকসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে বেলা ২টা ৫৭ মিনিটে শোকসভায় যোগ দিতে সপরিবারে অনুষ্ঠানস্থলে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথিসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুরের পর থেকেই আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেন। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে এই শোকসভায় উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা এই নাগরিক শোকসভায় যোগ দিয়েছেন। আমন্ত্রিত অতিথিদের জন্য আগে থেকেই ডিজিটাল কার্ড ও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল, যা ছাড়া কাউকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

শোকসভার প্রধান উদ্যোক্তা বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। বরং দেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের একটি নাগরিক ও মানবিক উদ্যোগ। গত ৩০ ডিসেম্বর তার প্রয়াণে দেশব্যাপী যে শোকের ছায়া নেমে আসে, সেই আবেগ ও দায়বদ্ধতা থেকেই এই শোকসভার আয়োজন।

অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের নেতা রাজনৈতিক বক্তব্য দেবেন না। কেবল শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং পাহাড়ি জনগোষ্ঠীসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকরা বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখবেন।

শোকসভার গাম্ভীর্য ও পবিত্রতা রক্ষায় আয়োজকদের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। অংশগ্রহণকারী অতিথিদের সাদা-কালো পোশাক পরিধান করে আসার অনুরোধ জানানো হয়েছিল। এছাড়া অনুষ্ঠানস্থলে কোনো ধরনের সেলফি তোলা, হাততালি দেওয়া বা দাঁড়িয়ে থাকা নিষিদ্ধ করা হয়েছে। অতিথিদের বসার জন্য নির্ধারিত গ্যালারিতে শৃঙ্খলার সাথে আসন গ্রহণ নিশ্চিত করতে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা।

অনুষ্ঠানের ব্যবস্থাপনা সম্পর্কে জানানো হয়েছে, আসাদ গেট এবং নির্দিষ্ট পার্কিং এলাকা ব্যবহারের মাধ্যমে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে। মিডিয়া কর্মীদের জন্যও পৃথক গ্যালারি ও আমন্ত্রণপত্রের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / শোক সভা / নাগরিক সমাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা শুরু
  • ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]