হাজারের কমে কি কোনো পণ্য নেই ইরানে?
যুক্তরাষ্ট্রের এক ডলার সমান বাংলাদেশি কত টাকা জানেন? ১২২। আর এক ডলার সমান কত ইরানি রিয়াল, তা জানলে আকাশ ভেঙে পড়বে আপনার মাথায়, ১০ লাখেরও বেশি। তাহলে ভাবুন তো, ইরানে এক কেজি চালের দাম কত? এক কেজি গরুর মাংস বাংলাদেশে ৭০০ থেকে ৮০০ টাকা, ইরানে কত? এরকম নিত্যপ্রয়োজনীয় পণ্য; যেমন-চাল, ডাল, ডিম, তেল, সবজির দাম কত?
