খামেনিকে হটাতে কোন পথে যাবেন ট্রাম্প?
পরমাণু কার্যক্রমে হামলা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কিংবা বিক্ষোভে মদদ; আয়াতুল্লাহ আলী খামেনিকে হটাতে এমন কিছু নেই- যা করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কিছুতেই টলানো যাচ্ছে না খামেনিকে। সরকার পতনের দাবিতে টানা প্রায় তিন সপ্তাহের বিক্ষোভে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারালেও অবিচল ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করা ইরানের ইসলামি শাসনব্যবস্থা। এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই খামেনির পতনের। উল্টো, মার্কিন হুমকির জবাবে প্রতিনিয়ত পাল্টা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে তেহরান। এই অবস্থায় সামনে আসছে একটি প্রশ্ন, তুমুল চাপের মুখেও কীভাবে শাসনব্যবস্থা টিকিয়ে রেখেছেন খামেনি?
