না ভোটের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ নাহিদের
আসন্ন গণভোটকে সামনে রেখে কড়া বার্তা দিলেন এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট করে বলেন, যাঁরা গণভোটে না-এর পক্ষে অবস্থান নেবেন, তাঁদের পক্ষে ভবিষ্যতে সংসদ নির্বাচনে জয় সম্ভব হবে না। ১৩ জানুয়ারি রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোটের গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
