Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
ইরানে চলমান বিক্ষোভে ২ হাজার মানুষ নিহত: সরকারি কর্মকর্তা

আন্তর্জাতিক

রয়টার্স
13 January, 2026, 06:35 pm
Last modified: 13 January, 2026, 09:19 pm

Related News

  • হরমুজ দিয়ে নিরাপদে জাহাজ চলাচলে আন্তর্জাতিক জোট গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের
  • ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই মঙ্গলবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প
  • ইয়েমেনের হুথিদের কাছে সামরিক কমান্ডার ও ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে ইরান
  • গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো সাতক্ষীরায় বিক্ষোভ
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২

ইরানে চলমান বিক্ষোভে ২ হাজার মানুষ নিহত: সরকারি কর্মকর্তা

ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির কারণে শুরু হওয়া এই অস্থিরতা গত অন্তত তিন বছরে ইরানি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক চাপও আরও তীব্র হয়েছে।
রয়টার্স
13 January, 2026, 06:35 pm
Last modified: 13 January, 2026, 09:19 pm
গত ৮ জানুয়ারি ইরানের তেহরানে বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স

ইরানের চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন বলে মঙ্গলবার (১৩ জানুয়ারি) জানিয়েছেন এক ইরানি কর্মকর্তা। দেশজুড়ে টানা দুই সপ্তাহের অস্থিরতায় কঠোর দমন-পীড়নের ফলে এত বড় প্রাণহানির বিষয়টি এই প্রথমবারের মতো স্বীকার করল কর্তৃপক্ষ।

রয়টার্সকে দেওয়া বক্তব্যে ওই ইরানি কর্মকর্তা কিছু মানুষকে 'সন্ত্রাসী' আখ্যা দিয়ে বলেন, তারাই বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর জন্য দায়ী।

তবে নিহতদের সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির কারণে শুরু হওয়া এই অস্থিরতা গত অন্তত তিন বছরে ইরানি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক চাপও আরও তীব্র হয়েছে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ইরানের ধর্মীয় নেতৃত্ব বিক্ষোভের বিষয়ে দ্বিমুখী কৌশল নিয়েছে। তারা অর্থনৈতিক সংকটের কারণে সৃষ্ট বিক্ষোভকে বৈধ বলে স্বীকার করলেও, একই সঙ্গে বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন-পীড়ন চালাচ্ছে।

দেশটির কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ করেছে এবং কিছু অজ্ঞাত ব্যক্তিকে 'সন্ত্রাসী' আখ্যা দিয়ে বলেছে, এসব মানুষ বিক্ষোভকে ছিনতাই করেছে।

এর আগে, একটি মানবাধিকার সংগঠন শত শত মানুষের মৃত্যুর তথ্য প্রকাশ করেছে। তারা জানিয়েছে, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে দেশটিতে ইন্টারনেট বন্ধসহ বিভিন্ন যোগাযোগ নিষেধাজ্ঞার কারণে তথ্য প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।

গত এক সপ্তাহে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

রয়টার্স যাচাই করা কয়েকটি ভিডিওতে গুলিবর্ষণ, জ্বলন্ত গাড়ি ও ভবনসহ সহিংস সংঘর্ষের দৃশ্য দেখা গেছে।

Related Topics

টপ নিউজ

ইরান / বিক্ষোভ / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
    শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
    দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
  • স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
    ‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

Related News

  • হরমুজ দিয়ে নিরাপদে জাহাজ চলাচলে আন্তর্জাতিক জোট গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের
  • ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই মঙ্গলবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প
  • ইয়েমেনের হুথিদের কাছে সামরিক কমান্ডার ও ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে ইরান
  • গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো সাতক্ষীরায় বিক্ষোভ
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২

Most Read

1
চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

3
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

5
দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
বাংলাদেশ

দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা

6
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]