বনশ্রীতে শিক্ষার্থী হত্যা; কী জানাল র্যাব?
রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে মোসা. ফাতিমা আক্তার নীলি নামের স্কুল শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় মো. মিলন মল্লিক নামের যুবককে গ্রেফতার করেছে র্যাব। ১২ জানুয়ারি বিকালে কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফ্রংয়ে এই তথ্য জানান র্যাব ৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন। তিনি বলেন, আসামি মিলন ভুক্তভোগীর বাবার হোটেলের কর্মচারী। নিয়মিত বাসায় যাতায়াত ছিল। বাবা-মা'র অনুপস্থিতিতে অনৈতিক প্রস্তাবে রাজি না হলে ওই শিক্ষার্থীকে গলা কে*টে হ*ত্যা করে মিলন।
