ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে কী বললেন আসিফ নজরুল?
ভারতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই, তাই ভেন্যু পরিবর্তনের বিষয়ে নতি স্বীকার না করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। ১২ জানুয়ারি বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সামনে এই কথা জানান তিনি।
