Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
কোটিপতি হয়েও ধার ও দানের টাকায় ভোটে চট্টগ্রামের ২৬ প্রার্থী

বাংলাদেশ

মির্জা হাসিব
12 January, 2026, 01:40 pm
Last modified: 12 January, 2026, 01:39 pm

Related News

  • ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন

কোটিপতি হয়েও ধার ও দানের টাকায় ভোটে চট্টগ্রামের ২৬ প্রার্থী

চট্টগ্রামে নিজের টাকায় নির্বাচন করবেন মাত্র ৭ জন প্রার্থী।
মির্জা হাসিব
12 January, 2026, 01:40 pm
Last modified: 12 January, 2026, 01:39 pm

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামার তথ্যানুসারে, চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৩ জন প্রার্থীর মধ্যে ২৬ জনই নির্বাচনি ব্যয় মেটাবেন ধার কিংবা দানের টাকায়। 

এই প্রার্থীদের অনেকেই কোটিপতি। তবু স্ত্রী, সন্তান, ভাই, জামাতা কিংবা শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে অর্থ সহায়তা নিয়ে ভোটের মাঠে নামছেন তারা। 

হলফনামায় দেওয়া এসব তথ্য প্রশ্ন তুলেছে নির্বাচনি ব্যয়ের স্বচ্ছতা ও ভবিষ্যৎ দায়বদ্ধতা নিয়ে। 

সবচেয়ে আলোচিত উদাহরণ চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী। তার ঘোষিত সম্পদের পরিমাণ ৪৫৭ কোটি টাকা। তবু নির্বাচনি ব্যয় মেটাতে তিনি স্ত্রী জামিলা নাজনীল মাওলার কাছ থেকে ৫ লাখ টাকা ধার নিচ্ছেন এবং মেয়ে মেহরীন আনহার উজমার কাছ থেকে নিচ্ছেন ২ লাখ টাকা দান। 

একই পথে হাঁটছেন চট্টগ্রাম নগরে জামায়াতের সবচেয়ে ধনাঢ্য প্রার্থী একেএম ফজলুল হক। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি, বাকলিয়া) আসনের এই প্রার্থী প্রায় ৮ কোটি টাকার সম্পদের মালিক হয়েও নির্বাচনি খরচের জন্য স্ত্রী আমেনা শাহীনের কাছ থেকে ২০ লাখ টাকা ধার নেবেন।

পরিবারের সহায়তার ওপরও নির্ভর করছেন বিএনপির প্রার্থীরা

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিনের সম্পদ ১.৪৯ কোটি টাকার। তিনি জামাতা সোহেব সরওয়ারের কাছ থেকে ২০ লাখ টাকা ধার নেওয়ার ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সম্পদ ২৬ কোটি টাকা। তবু তিনি নির্বাচনি ব্যয়ের জন্য স্বজনের কাছ থেকে ২৫ লাখ টাকা দান নেবেন। 

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর সম্পদের পরিমাণ ৮১.৯ লাখ টাকা। নির্বাচনি ব্যয় মেটাতে তিনি মা, ভাই ও স্ত্রীর কাছ থেকে ১০ লাখ করে মোট ৩০ লাখ টাকা দান নেবেন। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের প্রার্থী এরশাদ উল্লাহর সম্পদ ২৪ কোটি টাকা। তিনি স্ত্রীর কাছ থেকে ৫ লাখ টাকা দান নেবেন। 

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সম্পদ ১৫ কোটি টাকা। তবু তিনি স্ত্রী তাহেরা আলমের কাছ থেকে ১০ লাখ টাকা ধার নিচ্ছেন। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনের সরওয়ার জামাল নিজামের সম্পদ ৬.৪ কোটি টাকা। তিনি স্ত্রী ও দুই ছেলের কাছ থেকে ৯ লাখ টাকা দান নেবেন। 

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের প্রার্থী নাজমুল মোস্তফা আমীনের সম্পদ ৩ কোটি টাকা। তিনি স্ত্রী ও ছেলের কাছ থেকে ৩৫ লাখ টাকা দান নেবেন। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের প্রার্থী মিশকাতুল ইসলাম সাড়ে ১৩ কোটি টাকার মালিক। নির্বাচনি ব্যয়ের জন্য তার স্ত্রী আনিলা ইসলাম চৌধুরী দান করবেন ১৫ লাখ টাকা।

জামায়াত ও মিত্রদের প্রার্থীরা সম্পূর্ণ ধার-দাননির্ভর 

নির্বাচনি ব্যয় মেটাতে ধার-দান নেওয়ার প্রবণতা জামায়াত প্রার্থীদের মধ্যে আরও বেশি। চট্টগ্রাম-১ আসনের প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমানের সম্পদ ৫১.৭ লাখ টাকা। তিনি ভাই, ভগ্নিপতি ও শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে ১৪ লাখ টাকা ধার ও দান নেবেন। চট্টগ্রাম-২ আসনের মোহাম্মদ নুরুল আমিনের সম্পদ ২৭.৫ লাখ টাকা। তিনি স্ত্রী, মেয়ে ও তিন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে ২২ লাখ টাকা দান নেবেন। 

চট্টগ্রাম-৩ আসনের প্রার্থী মুহাম্মদ আলাউদ্দীন সিকদারের সম্পদ ১.৬৬ কোটি টাকা। তিনি নিজে খরচ করবেন ৫ লাখ টাকা, বাকি ১৯ লাখ টাকা আসবে ভাই, ভগ্নিপতি ও শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে। চট্টগ্রাম-৪ আসনের আনোয়ার ছিদ্দিকের সম্পদ ৪৩ লাখ টাকা। তিনি ভাই, শ্বশুর ও শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে ২০ লাখ টাকা ধার ও দান নেবেন। 

চট্টগ্রাম-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. নাসির উদ্দিনের সম্পদ ৮৫.৯৫ লাখ টাকা। তিনি ভাইয়ের কাছ থেকে দান এবং চাচাতো ভাই ও আরেকজনের কাছ থেকে ধার নেবেন। চট্টগ্রাম-৬ আসনের প্রার্থী শাহজাহান মঞ্জু ভায়রা ও শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে ২৫ লাখ টাকা দান নেবেন। 

চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী এটিএম রেজাউল করিম পাবেন ২০ লাখ টাকা দান। তার সম্পদ ৪.৭ কোটি টাকা। চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী আবু নাছের ভাই ও সম্বন্ধীর কাছ থেকে ৭ লাখ টাকা দান নেবেন। তার সম্পদ ২.৫৯ কোটি টাকা। চট্টগ্রাম-১০ আসনের শামসুজ্জামান হেলালী স্ত্রী, ভাই, ভগ্নিপতি ও শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে ৩৩ লাখ টাকা ধার ও দান নেবেন। 

চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলম তার ভাই, শাশুড়ি ও শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে ৩৯ লাখ টাকা ধার-দান নেবেন। চট্টগ্রাম-১৩ আসনের প্রার্থী মাহমুদুল হাসান তার ভাই ও আত্মীয়দের কাছ থেকে ১০ লাখ টাকা দান নেবেন। 

চট্টগ্রাম-১৪ আসনে জামায়াতের শরিক জোট এলডিপির প্রার্থী ওমর ফারুক স্ত্রীর কাছ থেকে ৫ লাখ টাকা দান নেবেন। তার সম্পদ ৩.৩৮ কোটি টাকা। 

চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী পাবেন ৪০ লাখ টাকা দান। আর চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম পাবেন ২৫ লাখ টাকা দান। 

নিজের টাকায় নির্বাচন করবেন মাত্র ৭ জন 

হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, মাত্র সাতজন প্রার্থী—বেশিরভাগই বিএনপির—নিজেদের ব্যবসা, পেশা বা সঞ্চিত অর্থ দিয়েই ভোটের খরচ চালাবেন। তারা হলেন চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং-পাহাড়তলী) আসনে সাঈদ আল নোমান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আবু সুফিয়ান ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে জসীম উদ্দীন আহমেদ।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / ত্রয়োদশ জাতীয় নির্বাচন / জাতীয় নির্বাচন / নির্বাচনি ব্যয় / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]