Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
জুলাই হত্যাকাণ্ডের মামলায় প্রথম জামিন পেলেন লক্ষ্মীপুর আ.লীগ নেতা হুমায়ুন কবির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 January, 2026, 06:40 pm
Last modified: 11 January, 2026, 06:44 pm

Related News

  • হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন, মিলছে না কারামুক্তি
  • প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, কারামুক্তিতে বাধা নেই
  • আ. লীগের বিচার, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি নুরুল হকের
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত

জুলাই হত্যাকাণ্ডের মামলায় প্রথম জামিন পেলেন লক্ষ্মীপুর আ.লীগ নেতা হুমায়ুন কবির

প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, ‌‌‘গুরুতর অসুখের মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এ ধরনের অসুস্থতায় জামিন আবেদনের বিরোধিতা করা কঠিন।’
টিবিএস রিপোর্ট
11 January, 2026, 06:40 pm
Last modified: 11 January, 2026, 06:44 pm
ফাইল ছবি

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় গঠিত কোনো মামলায় ট্রাইব্যুনাল থেকে জামিন দেওয়ার এটিই প্রথম ঘটনা।

রোববার (১১ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের আগস্টে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

আদালতে আসামিপক্ষের আইনজীবী হুমায়ুন কবিরের গুরুতর অসুস্থতার কথা তুলে ধরেন। তিনি জানান, তার মক্কেল লিভার সিরোসিসে আক্রান্ত এবং এই রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যে তার দুই ভাই মারা গেছেন। 

এ সময় ট্রাইব্যুনাল প্রসিকিউশনের বক্তব্য জানতে চাইলে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, ‌‌'গুরুতর অসুখের মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এ ধরনের অসুস্থতায় জামিন আবেদনের বিরোধিতা করা কঠিন।' তবে তিনি শর্ত দেন যেন আসামি অন্য কোনো আসামির সঙ্গে যোগাযোগ করতে না পারেন।

আদালত বেশ কিছু শর্ত দিয়ে হুমায়ুন কবিরের জামিন মঞ্জুর করেন। শর্তগুলোর মধ্যে রয়েছে: ১. আসামিকে তার বাসার নির্দিষ্ট ঠিকানা দিতে হবে। ২. তিনি গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বক্তব্য দিতে পারবেন না। ৩. তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে অবহিত করা ছাড়া বাসা পরিবর্তন করতে পারবেন না।৪. কোনোভাবেই সাক্ষ্য-প্রমাণকে প্রভাবিত করা যাবে না।

আদেশ দেওয়ার সময় ট্রাইব্যুনাল হুঁশিয়ারি দিয়ে বলেন, 'একটু এদিক-সেদিক করলে জামিন আর কোনো দিনও দেওয়া হবে না।' শর্ত ভঙ্গ করলে তদন্ত কর্মকর্তা সঙ্গে সঙ্গে আসামিকে গ্রেপ্তার করতে পারবেন।

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে মানবতাবিরোধী অপরাধ ঘটিয়েছিল, তার বিচারে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। ২০২৪ সালের অক্টোবরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এই ট্রাইব্যুনাল থেকে এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় এসেছে।

Related Topics

টপ নিউজ

জুলাই হত্যাকাণ্ড / জামিন / আ.লীগ / আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন, মিলছে না কারামুক্তি
  • প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, কারামুক্তিতে বাধা নেই
  • আ. লীগের বিচার, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি নুরুল হকের
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]