Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
রিজার্ভ লুটের ঘটনা তদন্তে ‘স্পেশাল কমিটি’ করতে হবে: তারেক রহমানের উদ্দেশে শফিক রেহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 January, 2026, 07:35 pm
Last modified: 10 January, 2026, 08:08 pm

Related News

  • চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ
  • আইনি জটিলতা কাটিয়ে চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর
  • আমি তারেক রহমানের বন্ধু নই, বিএনপির একজন সাধারণ কর্মী: শাহে আলম
  • দেশ হোক সকল প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী 
  • চীনে কাঁঠাল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের আশা প্রধানমন্ত্রীর

রিজার্ভ লুটের ঘটনা তদন্তে ‘স্পেশাল কমিটি’ করতে হবে: তারেক রহমানের উদ্দেশে শফিক রেহমান

পুলিশ বাহিনীকে নতুন নৈতিকতা ও মূল্যবোধে শিক্ষিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, পুলিশকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা সরকার ও জনগণের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে পারে। পেশাদারিত্বের স্বার্থে সাংবাদিকদের পরিবারের জন্য পেনশনের ব্যবস্থা করারও প্রস্তাব দেন তিনি।
টিবিএস রিপোর্ট
10 January, 2026, 07:35 pm
Last modified: 10 January, 2026, 08:08 pm
সাংবাদিক শফিক রেহমান। ছবি: সংগৃহীত

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং রাষ্ট্র সংস্কারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান। তিনি বলেন, দেশ পরিচালনার আগামীর পথটি অত্যন্ত চ্যালেঞ্জিং, তাই কিছু ক্ষেত্রে তারেক রহমানকে কঠোর অবস্থান নিতে হবে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব পরামর্শ দেন। শফিক রেহমান বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ভারতীয় লোক এনে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছিলেন এবং তাদের যোগসাজশেই বিলিয়ন ডলার রিজার্ভ লুট হয়েছে। অথচ তৎকালীন গভর্নর আতিউর রহমান পরে বিষয়টি প্রকাশ করলেন কেন?' এই পুরো ঘটনার তদন্তে একটি 'স্পেশাল কমিটি' গঠনের দাবি জানান তিনি। একই সাথে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে অর্থ পাচার বন্ধে কড়াকড়ি আরোপের পরামর্শ দেন।

সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় গুরুত্ব দিয়ে শফিক রেহমান বলেন, কৃষক, ড্রাইভার এবং গৃহকর্মীদের কথা মাথায় রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। এছাড়া পুলিশ বাহিনীকে নতুন নৈতিকতা ও মূল্যবোধে শিক্ষিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, পুলিশকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা সরকার ও জনগণের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে পারে। পেশাদারিত্বের স্বার্থে সাংবাদিকদের পরিবারের জন্য পেনশনের ব্যবস্থা করারও প্রস্তাব দেন তিনি।

নির্বাচনী কৌশল নিয়ে তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে আগ্রহী। এই বিপুল জনসমর্থন ও আগ্রহকে প্রকৃত ভোটে রূপান্তর করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভার এক পর্যায়ে শফিক রেহমান সাংবাদিকদের জন্য ১০ মিনিট সময় নির্ধারণ করে দিয়ে বলেন, 'আজ তারেক রহমান সাধারণ সংবাদকর্মীদের কথা শুনতে চান।' তারেক রহমানের দেশে ফেরার পর গণমাধ্যমের সঙ্গে এটিই তার প্রথম বড় আলোচনা, যা আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে ব্যাপক গুরুত্ব পাচ্ছে।

অনুষ্ঠানে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একটি দীর্ঘ ও আবেগময় বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে জেল জীবনের স্মৃতি, বেগম খালেদা জিয়ার কষ্ট, তারেক রহমানের জনপ্রিয়তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / শফিক রেহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • ছবি: রয়টার্স
    রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
    ১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা
  • সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

Related News

  • চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ
  • আইনি জটিলতা কাটিয়ে চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর
  • আমি তারেক রহমানের বন্ধু নই, বিএনপির একজন সাধারণ কর্মী: শাহে আলম
  • দেশ হোক সকল প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী 
  • চীনে কাঁঠাল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের আশা প্রধানমন্ত্রীর

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা

5
সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]