Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’

বিনোদন

টিবিএস রিপোর্ট
08 January, 2026, 09:55 pm
Last modified: 08 January, 2026, 10:03 pm

Related News

  • গাড়ি থেকে বিয়ন্সের অপ্রকাশিত গানের হার্ডড্রাইভ চুরি, অভিযুক্তের ২ বছরের কারাদণ্ড
  • মে দিবস উপলক্ষে ছায়ানটে সাংস্কৃতিক অনুষ্ঠান 
  • গানের জাদুতে মুগ্ধ কোটি শ্রোতা, অথচ এই গায়িকার অস্তিত্ব নিয়েই সন্দেহ!
  • গানে স্বৈরাচারের পতন: বিপ্লবের গান
  • যে কারণে গান গাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী

১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’

২০১৮ সালে যাত্রা শুরু করা সোনার বাংলা সার্কাস তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ প্রকাশ করেছিল ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি। দীর্ঘ চার বছরেরও বেশি সময় পর ব্যান্ডটি তাদের দ্বিতীয় অ্যালবাম নিয়ে হাজির হলো।
টিবিএস রিপোর্ট
08 January, 2026, 09:55 pm
Last modified: 08 January, 2026, 10:03 pm
ছবি: সৌজন্যে প্রাপ্ত

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল 'সোনার বাংলা সার্কাস' তাদের দীর্ঘ প্রতীক্ষিত দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেছে। 'মহাশ্মশান' নামের এই কনসেপ্টচ্যুয়াল অ্যালবামটি একটি ডাবল অ্যালবাম হিসেবে মুক্তি পেয়েছে। এতে মোট ১৭টি গান স্থান পেয়েছে।

ব্যান্ড সূত্রে জানা গেছে, অ্যালবামটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশ 'মহাশ্মশান ১'-এ রয়েছে ৯টি গান এবং দ্বিতীয় অংশ 'মহাশ্মশান ২'-এ রয়েছে ৮টি গান।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকেই জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে গানগুলো শোনা যাচ্ছে।

তবে ব্যান্ডের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রাত ৮টায় তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হবে। একই সাথে সকল আন্তর্জাতিক ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানগুলো শুনতে পাবেন শ্রোতারা।

ছবি: সৌজন্যে প্রাপ্ত

নতুন এই অ্যালবামের গল্প ও প্রেক্ষাপট নিয়ে ব্যান্ডের ভোকালিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন বলেন, 'আমাদের প্রথম অ্যালবামের চরিত্রটি 'এপিটাফ' গানের ভেতর দিয়ে মারা গিয়েছিল। মহাশ্মশান হলো সেই চরিত্রের পুনরুত্থান। এবার আমাদের এই ক্যারেক্টারের নাম রাখা হয়েছে 'দ্রোহ'। এই অ্যালবামে সে মানুষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। মূলত এটি মানুষের প্রতি দ্রোহের প্রতিশোধের গল্প। পুরো গল্পটি বুঝতে হলে শ্রোতাদের ১ ঘণ্টা ৫২ মিনিটের এই অ্যালবামটি একটানা শুনতে হবে। তবে এই পর্বেও দ্রোহের মৃত্যু হয়, যার পুনর্জন্ম হয়তো হবে পরবর্তী অ্যালবামে।'

২০১৮ সালে যাত্রা শুরু করা সোনার বাংলা সার্কাস তাদের প্রথম অ্যালবাম 'হায়েনা এক্সপ্রেস' প্রকাশ করেছিল ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি। সেই অ্যালবামের 'এপিটাফ', 'অন্ধ দেয়াল' ও 'মৃত্যু উৎপাদন কারখানা'র মতো গানগুলো তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। দীর্ঘ চার বছরেরও বেশি সময় পর ব্যান্ডটি তাদের দ্বিতীয় অ্যালবাম নিয়ে হাজির হলো।

ইতিমধ্যেই দেশ-বিদেশে ২০০-এর বেশি কনসার্টে পারফর্ম করে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে ব্যান্ডটি। এর আগে ঢাকা ও সাতটি বিভাগীয় শহরে নিজস্ব আয়োজনে 'হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স' শিরোনামে একক কনসার্ট করে প্রশংসা কুড়িয়েছে তারা।

ব্যান্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী দুই মাস পর 'মহাশ্মশান' অ্যালবামের গানগুলো নিয়ে তাদের একক কনসার্ট 'মহাশ্মশান যাত্রা' শুরু হবে। সেখানেই প্রথমবারের মতো অ্যালবামের সব গান লাইভ পারফর্ম করবে ব্যান্ডটি।

সোনার বাংলা সার্কাসের বর্তমান লাইনআপে রয়েছেন প্রবর রিপন, শ্বেত পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ, শাকিল হক ও সাদ চৌধুরী।
 

Related Topics

টপ নিউজ

সোনার বাংলা সার্কাস / প্রবর রিপন / গান / মিউজিক / অ্যালবাম / নতুন অ্যালবাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • গাড়ি থেকে বিয়ন্সের অপ্রকাশিত গানের হার্ডড্রাইভ চুরি, অভিযুক্তের ২ বছরের কারাদণ্ড
  • মে দিবস উপলক্ষে ছায়ানটে সাংস্কৃতিক অনুষ্ঠান 
  • গানের জাদুতে মুগ্ধ কোটি শ্রোতা, অথচ এই গায়িকার অস্তিত্ব নিয়েই সন্দেহ!
  • গানে স্বৈরাচারের পতন: বিপ্লবের গান
  • যে কারণে গান গাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]