‘কৃষকের পণ্য সরাসরি কেনার সুযোগ চাই’
সিন্ডিকেটের কারণে পণ্যের দাম বাড়লেও নীতি সহায়তা ছাড়া এটি ভাঙা সম্ভব না বলে মনে করেন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। ৫ জানুয়ারি টিবিএস-ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক নাগরিক সংলাপে তিনি আরও বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য কেনার ব্যবস্থা থাকলে দাম কম পড়বে।
