বিশ্বকাপ খেলতে ভারত যাওয়ার বাধ্যবাধকতার দাবি অসত্য: বিসিবি
ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর মতে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের ভেন্যু থেকে অনত্র সরিয়ে নেওয়া সম্ভব নয়। বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। কিন্তু এই দাবি অসত্য বলে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি। বিসিবির মতে, দলের উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে গুরুত্বের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে আইসিসি। আশ্বস্ত করেছে, টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে।
