Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
দুদকের ফাঁদ: যশোরে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 January, 2026, 07:30 pm
Last modified: 07 January, 2026, 07:37 pm

Related News

  • বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীরকে ফেরাতে আরব আমিরাতকে চিঠি পাঠাবে দুদক
  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

দুদকের ফাঁদ: যশোরে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

বুধবার বিকেলে অভিযোগকারী যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে আসামির দাবিকৃত ঘুষের টাকা প্রদান করেন। টাকা লেনদেনের খবর পাওয়ার সাথে সাথেই সেখানে অবস্থানরত দুদকের একটি বিশেষ টিম আসামির অফিসে অভিযান চালায়।
টিবিএস রিপোর্ট
07 January, 2026, 07:30 pm
Last modified: 07 January, 2026, 07:37 pm
ছবি: টিবিএস

পেনশন ও বেতন সমতাকরণের নথি আটকে রেখে ঘুষ গ্রহণের অভিযোগে যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলমকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে নিজ কার্যালয় থেকে ১ লাখ ২০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, অভিযোগকারী মো. নূরুন্নবীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযোগের সত্যতা যাচাই করে কমিশন। এরপর কমিশনের অনুমোদন সাপেক্ষে একটি 'ফাঁদ মামলা' পরিচালনার সিদ্ধান্ত নেয় দুদক।

বুধবার দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ইনভেন্টরি প্রস্তুত করে ১ লাখ ২০ হাজার টাকা অভিযোগকারী নূরুন্নবীর জিম্মায় দেওয়া হয়।

পরবর্তীতে বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে অভিযোগকারী যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে আসামি আশরাফুল আলমের দাবিকৃত ঘুষের টাকা প্রদান করেন। এ সময় শিক্ষা কর্মকর্তা টাকাগুলো গ্রহণ করে তার অফিস টেবিলের ডান পাশের ড্রয়ারে সংরক্ষণ করেন।

টাকা লেনদেনের খবর পাওয়ার সাথে সাথেই সেখানে অবস্থানরত দুদকের একটি বিশেষ টিম আসামির অফিসে অভিযান চালায়। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ড্রয়ার তল্লাশি করে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার এবং আইনানুগ প্রক্রিয়ায় তা জব্দ করা হয়।

দুদক জানায়, ঘুষ গ্রহণের মাধ্যমে আসামি দণ্ডবিধির ১৬১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ঘটনায় বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, যশোরে একটি মামলা (মামলা নম্বর–০১) দায়ের করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

যশোর / দুদক / ঘুষ / শিক্ষা কর্মকর্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীরকে ফেরাতে আরব আমিরাতকে চিঠি পাঠাবে দুদক
  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]