Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
মাদুরোর ট্র্যাকস্যুট আর হাতকড়া পরা ‘ঝাপসা’ ছবি যেভাবে সাড়া ফেললো

আন্তর্জাতিক

এল পাইস
07 January, 2026, 07:50 pm
Last modified: 07 January, 2026, 07:47 pm

Related News

  • ইরানের ইউরেনিয়াম দখলে মার্কিন কমান্ডো অভিযানের গোপন পরিকল্পনা, স্থগিত করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?
  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প
  • ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

মাদুরোর ট্র্যাকস্যুট আর হাতকড়া পরা ‘ঝাপসা’ ছবি যেভাবে সাড়া ফেললো

ধূসর রঙের নাইকি ট্র্যাকস্যুট পরা মাদুরো দাঁড়িয়ে আছেন। হাতে হাতকড়া। চোখে কালো কাপড় আর কানে নয়েজ-ক্যানসেলিং ইয়ারপ্লাগ থাকায় তিনি কিছু দেখতে বা শুনতে পাচ্ছেন না। ভেনেজুয়েলার নেতার এই অসহায় ও দুর্বল ভঙ্গি ইন্টারনেটের যুগে অন্যান্য বন্দি নেতার ভাইরাল ছবির কথাই মনে করিয়ে দেয়।
এল পাইস
07 January, 2026, 07:50 pm
Last modified: 07 January, 2026, 07:47 pm
ট্রাম্পের পোস্ট করা নিকোলাস মাদুরোকে বন্দি অবস্থায় নিয়ে যাবার ছবি।

ছবিটির প্রতিটি কোণেই 'মিম' হয়ে ওঠার সব উপাদান মজুত ছিল। বাজে ফ্রেমিং, ঘোলাটে রেজল্যুশন, পরিচিত এক ব্র্যান্ডের পোশাক এবং অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি। ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ ছবিটি শেয়ার করে লিখেছিলেন, 'ইউএসএস ইও জিমায় নিকোলাস মাদুরো।'

মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ছবিটি। ভেনেজুয়েলার নেতা যে যুক্তরাষ্ট্রের হাতে বন্দি, তার চাক্ষুষ প্রমাণ ছিল এটি। ছবিটি ঐতিহাসিক সন্দেহ নেই, কিন্তু মোটেও নির্দোষ নয়।

ধূসর রঙের নাইকি ট্র্যাকস্যুট পরা মাদুরো দাঁড়িয়ে আছেন। হাতে হাতকড়া। চোখে কালো কাপড় আর কানে নয়েজ-ক্যানসেলিং ইয়ারপ্লাগ থাকায় তিনি কিছু দেখতে বা শুনতে পাচ্ছেন না। ভেনেজুয়েলার নেতার এই অসহায় ও দুর্বল ভঙ্গি ইন্টারনেটের যুগে অন্যান্য বন্দি নেতার ভাইরাল ছবির কথাই মনে করিয়ে দেয়। ক্ষমতাচ্যুত মানুষ, দুর্বল মানুষ—যাদের সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।

মাদুরোর এই ছবি ২০০৩ সালে সাদ্দাম হোসেনের আটকের কথা মনে করিয়ে দেয়। উষ্কখুষ্ক চুল, ধুলোমাখা দাড়ি, মাটিতে শুয়ে থাকা সাদ্দামকে মার্কিন সৈন্যরা শিকারের ট্রফি হিসেবে প্রদর্শন করেছিল। সেই ছবিও ছিল অপেশাদার এবং বাজে ফ্রেমের।

Nicolas Maduro on board the USS Iwo Jima. pic.twitter.com/omF2UpDJhA— The White House (@WhiteHouse) January 3, 2026

কিংবা ২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের বাড়িতে অভিযানের পর রয়টার্স প্রকাশিত পিক্সেলযুক্ত, রক্তাক্ত ছবির কথা ভাবা যাক। লাদেনের তিন দেহরক্ষীর সেই ছবিই ছিল অভিযানের একমাত্র দৃশ্যমান প্রমাণ। ওবামা তখন আল-কায়েদা নেতার লাশের ছবি রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করতে চাননি। তিনি বলেছিলেন, 'গোল দেওয়ার মতো করে এটি উদযাপনের বিষয় নয়; আমরা এমন নই।'

২০২৫ সালে এসে ট্র্যাকস্যুট বা স্পোর্টসওয়্যার হয়তো দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ হয়ে গেছে। কিন্তু হাতকড়া পরা মাদুরোর এই ছবি ট্রাম্পীয় ক্ষমতার পুরুষতান্ত্রিক ও প্রতিক্রিয়াশীল মতাদর্শের এক নিখুঁত প্রকাশ। কার্ল ল্যাগারফেল্ডের সেই কুখ্যাত উক্তিটির যেন এক মূর্ত প্রতীক—'আপনি জীবনের নিয়ন্ত্রণ হারিয়েছেন, তাই একজোড়া সোয়েটপ্যান্ট কিনেছেন।'

কয়েক ঘণ্টার মধ্যেই নাইকি লোগোসহ সেই পোশাক সংবাদের বিষয়বস্তু হয়ে ওঠে। বিদ্রূপাত্মক মিম তৈরি হতে থাকে অগণিত। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বিখ্যাত অভিনেতাদের ওই পোশাকে দেখানো হয়। কিছু ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর লোভে শিরোনাম দেয়—'গ্রেপ্তারের সময় মাদুরো যে ট্র্যাকস্যুট পরেছিলেন, তা কোথায় কিনবেন।'

এআই দিয়ে তৈরি অভিনেতা জ্যাকব এলর্ডির ট্র্যাকস্যুট পরা ছবি। ছবি: রিকডিক

ইনস্টাগ্রামে আর্জেন্টিনার প্রকাশনা সংস্থা 'কাজা নেগ্রা' তাদের ক্যাটালগের লেখক গাই ডেবোর্ডের উদ্ধৃতি দিয়ে এই ট্র্যাকস্যুট উন্মাদনার ব্যাখ্যা দিয়েছে—'চমকপ্রদ দৃশ্যের আড়ালে আধুনিক সমাজজুড়ে তুচ্ছতাই রাজত্ব করছে। পণ্য ভোগের এই যুগে মনে হতে পারে বেছে নেওয়ার মতো অনেক ভূমিকা ও বস্তু আছে, কিন্তু আসলে সবখানেই একঘেয়েমি।'

ভিডিও আর্টিস্ট ও তাত্ত্বিক হিতো স্টেয়ার্ল তাঁর 'ইন ডিফেন্স অব দ্য পুওর ইমেজ' প্রবন্ধে ব্যাখ্যা করেছেন, কেন ডিজিটাল দুনিয়ায় বাজে বা অমার্জিত ছবি এত দ্রুত ছড়ায়। ইন্টারনেটের কাছে অগোছালো ছবির চেয়ে প্রিয় আর কিছু নেই, যা বারবার কপি করা যায় এবং ব্যবচ্ছেদ করা যায়। যুদ্ধের সময় যখন বিশৃঙ্খলা ও প্রেক্ষাপটহীনতাই আসল, তখন প্রচারণার জন্য এমন 'দরিদ্র ছবি' বা পুওর ইমেজই সবচেয়ে কার্যকর। আর সঙ্গে যদি থাকে ২০০ ডলারের এক ট্র্যাকস্যুট, তবে তো কথাই নেই।

Related Topics

টপ নিউজ

মাদুরো / সোয়েট স্যুট / ট্যাক স্যুট / ছবি / ট্রাম্প / ভেনেজুয়ালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ইরানের ইউরেনিয়াম দখলে মার্কিন কমান্ডো অভিযানের গোপন পরিকল্পনা, স্থগিত করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?
  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প
  • ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]