নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আমদানি নির্ভরতা কমাবে বিএনপি
আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারলে দ্রব্যমূল্য কমিয়ে জনজীবনে স্বস্তি ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নেবে বিএনপি। প্রথমে তারা খোলাবাজারে পণ্য বিক্রির দুর্নীতি ঠেকাতে উদ্যোগ নেবে। পাশাপাশি, আমদানি নির্ভরতা কমিয়ে বিভিন্ন পণ্যের স্থানীয় উৎপাদন বাড়ানোর চেষ্টা করবে। ৫ জানুয়ারি টিবিএস-ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক নাগরিক সংলাপে দলটির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবীবা এসব তথ্য জানান।
