Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
শীতে বাইরে বেরোলেই কি ঠান্ডা লেগে যেতে পারে?

অফবিট

দ্য গার্ডিয়ান
06 January, 2026, 07:55 pm
Last modified: 06 January, 2026, 07:57 pm

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • মুঠোর শক্তি: ১০০ বছর বাঁচবেন কি-না জানার এক সহজ পরীক্ষা
  • 'জড়িয়ে ধরার' জাদুকরী ক্ষমতা: মানুষের স্পর্শের রয়েছে যেসব উপকারিতা
  • কফি পান কি সত্যিই হজমে সাহায্য করে?
  • ব্যাংকে টাকা জমানোর মতো ঘুমও কি ‘জমিয়ে’ রাখা যায়?

শীতে বাইরে বেরোলেই কি ঠান্ডা লেগে যেতে পারে?

এর পেছনে সূর্যের আলোর একটি ভূমিকা আছে। সূর্যের অতিবেগুনি রশ্মি ভাইরাস মেরে ফেলতে ওস্তাদ। যেমন—গ্রীষ্মকালে বাইরে হাঁচি দিলে ভাইরাসের কণাগুলো কড়া রোদের সংস্পর্শে আসে এবং দ্রুত শুকিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়। শীতে রোদের তেজ কম থাকে বলে ভাইরাসরা টিকে থাকার সুযোগ পায়।
দ্য গার্ডিয়ান
06 January, 2026, 07:55 pm
Last modified: 06 January, 2026, 07:57 pm
ইলাস্ট্রেশন: দ্য গার্ডিয়ান

শীতের দিনে বেশিক্ষণ বাইরে থাকলেই সর্দি-কাশিতে ভুগতে হবে, এই সতর্কবাণী আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। 

তবে, ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ভ্যাকসিন ইমিউনোলজি বিভাগের অধ্যাপক জন ট্রেগোনিং এই ভুল ধারণা ভাঙিয়ে দিয়েছেন। তিনি বলেন, 'শীতের সঙ্গে সর্দির যোগসূত্র আছে, কিন্তু বাইরের আবহাওয়ার কারণেই যে সরাসরি ঠান্ডা লাগে, বিষয়টি তা নয়।'

এর পেছনে সূর্যের আলোর একটি ভূমিকা আছে। সূর্যের অতিবেগুনি রশ্মি ভাইরাস মেরে ফেলতে ওস্তাদ। যেমন—গ্রীষ্মকালে বাইরে হাঁচি দিলে ভাইরাসের কণাগুলো কড়া রোদের সংস্পর্শে আসে এবং দ্রুত শুকিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়। শীতে রোদের তেজ কম থাকে বলে ভাইরাসরা টিকে থাকার সুযোগ পায়।

তবে আসল সমস্যাটা আমাদের জীবনযাপনে। শীতকালে আমরা বাইরের চেয়ে ঘরের ভেতর বেশি সময় কাটাই। জানালা-দরজা বন্ধ থাকায় বাতাস চলাচল কম হয় এবং মানুষ একে অপরের খুব কাছাকাছি থাকে। ফলে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ভাইরাস ছড়ানোর সুযোগ পায় বেশি।

'লিভ ফরেভার? আ কিউরিয়াস সায়েন্টিস্টস গাইড টু ওয়েলনেস, এজিং অ্যান্ড ডেথ' বইয়ের লেখক ট্রেগোনিং বলেন, 'শীতের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সর্দি ও ফ্লুর ভাইরাস মাথাচাড়া দেয়। যেমন স্কুল খোলার পর বাচ্চারা যখন ছোট বদ্ধ ক্লাসরুমে গাদাগাদি করে বসে, তখন রাইনোভাইরাসের প্রকোপ বাড়ে। আবার আরএসভি (বয়স্ক ও শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ একধরনের সর্দির ভাইরাস) সাধারণত নতুন বছরের শুরুর দিকে বেশি ছড়ায়।'

মানুষের সংস্পর্শ এড়িয়ে চললে যে রোগ কমে, তার বড় প্রমাণ কোভিড-১৯ মহামারি। লকডাউনের সময় মানুষের মেলামেশা বন্ধ থাকায় অনেক ভাইরাস প্রায় উধাও হয়ে গিয়েছিল। এমনকি ফ্লু-এর একটি বিশেষ ধরন তো ছড়াতে না পেরে পৃথিবী থেকেই বিলুপ্ত হয়ে গেছে।

তবে অতিরিক্ত ঠান্ডা আবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। ট্রেগোনিং সতর্ক করে বলেন, 'কেউ যদি সবসময় শীতে জবুথবু হয়ে থাকেন এবং শরীর খুব বেশি ক্লান্ত হয়ে পড়ে, তবে তার সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ে।'

গবেষণায় দেখা গেছে, রাইনোভাইরাস কম তাপমাত্রায় কিছুটা ভালো জন্মায়। আবার নাকের ভেতর ঠান্ডা বাতাস ঢুকলে ভাইরাসের বিরুদ্ধে শরীরের যে স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা, তা সামান্য দুর্বল হয়ে পড়ে।

এই আপদ থেকে বাঁচার উপায় নিয়েও জানালেন ট্রেগোনিং। সবচেয়ে কার্যকর সমাধান হলো শীতকালীন ভাইরাস, যেমন ফ্লু এবং আরএসভির টিকা নেওয়া। ট্রেগোনিং বলেন, 'টিকা শুধু সংক্রমণই ঠেকায় না, এর আরও অনেক উপকারিতা আছে। যেমন এটি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতেও সাহায্য করে।'

Related Topics

টপ নিউজ

শীত / ঠান্ডা লাগা / জ্বর / সর্দি / সুস্থতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • মুঠোর শক্তি: ১০০ বছর বাঁচবেন কি-না জানার এক সহজ পরীক্ষা
  • 'জড়িয়ে ধরার' জাদুকরী ক্ষমতা: মানুষের স্পর্শের রয়েছে যেসব উপকারিতা
  • কফি পান কি সত্যিই হজমে সাহায্য করে?
  • ব্যাংকে টাকা জমানোর মতো ঘুমও কি ‘জমিয়ে’ রাখা যায়?

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]