Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজার নিবন্ধিত, গোপনীয়তা ভাঙলে এনআইডি ব্লক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 January, 2026, 11:20 am
Last modified: 06 January, 2026, 11:24 am

Related News

  • ডাকযোগে ভোটের সুযোগ থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে, ভোট হতে পারে বছরের শেষ নাগাদ
  • ৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট এসেছে: ইসি
  • প্রবাসী পোস্টাল ব্যালটের ৬০% হাতে পেয়েছে ইসি, ভোটের দিন বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রয়েছে সুযোগ
  • এবার পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫,০৬৭ বন্দি
  • কারাগারে পোস্টাল ব্যালটে ভোট: ৫ দিনে ৪৫৩৮ বন্দির ভোটাধিকার প্রয়োগ

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজার নিবন্ধিত, গোপনীয়তা ভাঙলে এনআইডি ব্লক

টিবিএস রিপোর্ট
06 January, 2026, 11:20 am
Last modified: 06 January, 2026, 11:24 am

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশে ও বিদেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন। গতকাল সোমবার মধ্যরাতে অ্যাপের মাধ্যমে এই নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো চালু হওয়া 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে গত ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের নিবন্ধন শুরু হয়। পরে তফসিল ঘোষণার পর দেশের ভেতরের ভোটারদের জন্যও নিবন্ধন চালু করা হয়। নিবন্ধিত মোট ভোটারের মধ্যে প্রবাস থেকে আবেদন করেছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন এবং দেশের ভেতর থেকে ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন।

ইসি জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট উপলক্ষে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় দুটি করে ব্যালট পেপার পাঠানো হচ্ছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পরই ভোটাররা তাদের নিজ নিজ আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

পোস্টাল ব্যালটে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে 'টিক' চিহ্ন দিয়ে ভোট দিতে হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে ব্যালটটি ফেরত পাঠাতে হবে। ১২ ফেব্রুয়ারির আগে উপযুক্ত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনায় নেওয়া হবে না।

পোস্টাল ব্যালটে ভোটদানের গোপনীয়তা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। ভোট দেওয়ার পর ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করাকে 'দণ্ডনীয় অপরাধ' হিসেবে গণ্য করা হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, 'পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময় ভোটের গোপনীয়তা বজায় রাখার জন্য ভোটারকে অঙ্গীকারনামা দিতে হবে। অঙ্গীকারনামা না দিলে ওই ভোট গণনায় আসবে না।'

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যদি কেউ ভোট দেওয়ার ছবি বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে এবং সেটি শনাক্ত করা যায়, তাহলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেওয়া হবে। প্রয়োজনে গোপনীয়তা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে।'

প্রবাসী ভোটারদের নিবন্ধন বিষয়ক 'ওসিভি-এসডিআই' প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বিশ্বের ১২৩টি দেশ থেকে মোট ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে। প্রবাসে থাকা ৬৪ জেলার বাসিন্দাদের মধ্যে কুমিল্লা জেলার সর্বোচ্চ ১ লাখ ১২ হাজার ৯০ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

অন্যদিকে দেশের ভেতরে মোট নিবন্ধনকারীর সংখ্যা ৭ লাখ ৬১ হাজার ১৩৫ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী রয়েছেন ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন এবং আনসার-ভিডিপি সদস্য ১০ হাজার ১০ জন। এ ছাড়া কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ৬ হাজার ২৮৩ জন।

সংসদীয় আসনগুলোর মধ্যে ফেনী-৩ আসনে সর্বোচ্চ ১৬ হাজার ৯০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন।

উল্লেখ্য, 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা এই নিবন্ধনের সুযোগ পেয়েছেন।
 

Related Topics

টপ নিউজ

পোস্টাল ব্যালট / পোস্টাল ভোট নিবন্ধন / পোস্টাল ভোট বিডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ডাকযোগে ভোটের সুযোগ থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে, ভোট হতে পারে বছরের শেষ নাগাদ
  • ৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট এসেছে: ইসি
  • প্রবাসী পোস্টাল ব্যালটের ৬০% হাতে পেয়েছে ইসি, ভোটের দিন বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রয়েছে সুযোগ
  • এবার পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫,০৬৭ বন্দি
  • কারাগারে পোস্টাল ব্যালটে ভোট: ৫ দিনে ৪৫৩৮ বন্দির ভোটাধিকার প্রয়োগ

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]