পুতিন আতঙ্কেই কি ভেনেজুয়েলা প্রশ্নে ইউরোপের দ্বিমুখী আচরণ?
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি যখন রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করে, সঙ্গে সঙ্গে ব্যাপক সমালোচনা আর আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নীতিবাক্য আওড়ানো শুরু করেছিল ইউরোপের দেশগুলো। তারা দাবি তুলেছিল, একটি সার্বভৌম দেশের ওপর অন্য দেশ এভাবে বর্বর হামলা চালাতে পারে না। অথচ ভেনেজুয়েলা থেকে রাতের অন্ধকারে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র, কিন্তু এমন সময়ে নীরব, নিশ্চুপ ইউরোপের অনেক দেশ। কেন এমন দ্বিচারিতা? এই দ্বিমুখী আচরণের নেপথ্যে কী?
