মার্কিন অভিযানের পর মুখ খুললেন মাদুরোর ছেলে
ভেনেজুয়েলার রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। গত ৩ জানুয়ারি মার্কিন সামরিক অভিযানে রাজধানী কারাকাস থেকে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়ার পর এ নিয়ে প্রথম প্রকাশ্যে মুখ খুলেছেন তিনি।
