নিকোলাস মাদুরোর উত্থান-পতনের সাতকাহন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উত্থান একেবারে সাধারণ জীবন থেকে হলেও তাঁর শাসনকাল জুড়ে দেশটি গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র বিরোধ, বিতর্কিত নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং অর্থনৈতিক বিপর্যয়ে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে। এর ফলে দেশ ছেড়ে পালানো মানুষের সংখ্যা বেড়েছে এবং ভেনেজুয়েলা আজ আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে।
