Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ঢাকা-১৯: বিএনপির সালাউদ্দিন বাবু ও জামায়াতের আফজালসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 January, 2026, 06:10 pm
Last modified: 03 January, 2026, 06:45 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

ঢাকা-১৯: বিএনপির সালাউদ্দিন বাবু ও জামায়াতের আফজালসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থী হারুনুর রশিদের মনোনয়নপত্রের দ্বিতীয় ও তৃতীয় অংশ পূরণ করা হয়নি এবং তিনি হলফনামাও জমা দেননি। ফলে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. কামরুলের মনোনয়নে দলের চেয়ারম্যানের পরিবর্তে মহাসচিবের স্বাক্ষর থাকায় তা আপাতত স্থগিত রাখা হয়েছে।
টিবিএস রিপোর্ট
03 January, 2026, 06:10 pm
Last modified: 03 January, 2026, 06:45 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দাখিলকৃত ১১টি মনোনয়নপত্রের মধ্যে ৯টি বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম এই সিদ্ধান্ত জানান।

বাকি দুজনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. হারুনুর রশিদের মনোনয়নপত্র বাতিল এবং বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. কামরুলের মনোনয়নপত্র বর্তমানে স্থগিত রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থী হারুনুর রশিদের মনোনয়নপত্রের দ্বিতীয় ও তৃতীয় অংশ পূরণ করা হয়নি এবং তিনি হলফনামাও জমা দেননি। ফলে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. কামরুলের মনোনয়নে দলের চেয়ারম্যানের পরিবর্তে মহাসচিবের স্বাক্ষর থাকায় তা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে এই ত্রুটি সমাধান করলে তার মনোনয়নপত্রটি বৈধ বলে গণ্য হতে পারে।

যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু (বিএনপি), মো. আফজাল হোসাইন (জামায়াতে ইসলামী), দিলশানা পারুল (জাতীয় নাগরিক পার্টি-এনসিপি), মো. ফারুক খান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এ কে এম এনামুল হক (খেলাফত মজলিস), ইসরাফিল হোসেন সাভারী (ন্যাশনাল পিপলস পার্টি), শেখ শওকত হোসেন (গণঅধিকার পরিষদ), মো. বাহাদুর ইসলাম (জাতীয় পার্টি) এবং চৌধুরী হাসান সারওয়ার্দী (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি)।

মনোনয়ন স্থগিত হওয়া প্রসঙ্গে বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মো. কামরুল জানান, বিষয়টি সমাধানের জন্য তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচন কমিশনে রয়েছেন এবং দ্রুতই এর সমাধান হবে বলে তিনি আশাবাদী। তবে মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী হারুনুর রশিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Related Topics

টপ নিউজ

ঢাকা ১৯ আসন / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]