সার্কের চেতনা এখনও জীবিত ও দৃঢ়: প্রধান উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের জোরালো উপস্থিতি ও সংহতি প্রকাশের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, 'সার্কের চেতনা এখনো জাগ্রত ও বহাল।' ১ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদ সংস্থা বাসস।
