Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
হলফনামা: আবদুল আউয়াল মিন্টুর মোট সম্পদ ৫০৭ কোটি, বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ ২৯৪ কোটি টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 January, 2026, 04:10 pm
Last modified: 01 January, 2026, 04:14 pm

Related News

  • তেল, এলএনজি ও সার আমদানিতে আইটিএফসির কাছে ২.৮ বিলিয়ন ডলার ঋণ চায় সরকার
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও ৪৫ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন: ৩ ব্যাংকের সাথে চুক্তি
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট বাস্তবায়ন সক্ষমতা, অর্থপাচার ও ব্যয় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন বিরোধী এমপিদের

হলফনামা: আবদুল আউয়াল মিন্টুর মোট সম্পদ ৫০৭ কোটি, বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ ২৯৪ কোটি টাকা

হলফনামার তথ্য অনুযায়ী আবদুল আউয়াল মিন্টুর নিজের নামে কোনো ঋণ নেই। তবে তার সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের নামে মোট ২৯৪ কোটি টাকা ঋণ দেখিয়েছেন তিনি।
টিবিএস রিপোর্ট
01 January, 2026, 04:10 pm
Last modified: 01 January, 2026, 04:14 pm
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৫০৭ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭১ টাকা। এর মধ্যে তার স্থাবর সম্পত্তি ৩৩৩ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৭৭০ টাকা এবং অস্থাবর ১৭৪ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৪০১ টাকা। 

হলফনামার তথ্য অনুযায়ী আবদুল আউয়াল মিন্টুর নিজের নামে কোনো ঋণ নেই। তবে তার সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের নামে মোট ২৯৪ কোটি টাকা ঋণ দেখিয়েছেন তিনি। 

গত অর্থবছরে দেশের ভেতরে তার বার্ষিক আয় দেখিয়েছেন ১ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৮৯০ টাকা। হলফনামায় দেশের বাইরে থেকে তার কোনো আয় নেই বলে উল্লেখ করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও গত ৯ ডিসেম্বর তা ত্যাগ করেন।    

এছাড়া ২০২৫-২০২৬ কর বছরে আয়কর রিটার্নে উল্লিখিত তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ ১১৬ কোটি ৯০ লাখ ৮৯ হাজার ১৫৯ টাকা। আয়ের পরিমাণ ১ কোটি ১২ লাখ ১৬ টাকা। বিপরীতে তিনি আয়কর প্রদান করেছেন ৩৯ লাখ ৩২ হাজার ১৬ টাকা।

আবদুল আউয়াল মিন্টু নিজের হলফনামায় স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালকে ব্যবসায়ী উল্লেখ করে তার মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৯৯ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৬৯৮ টাকা। এর মধ্যে তার স্থাবর সম্পত্তি দেখিয়েছেন ২৪ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ৬৮৬ টাকা। অস্থাবর সম্পত্তি ৭৪ কোটি ৫৭ লাখ ৩৯ হাজার ১২ টাকা। 

এছাড়া নাসরিন ফাতেমার ২০২৫-২০২৬ কর বছরে জমা দেওয়া আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ১৪ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার ৯৪৫ টাকা। আয়ের পরিমাণ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৩১৮ টাকা। আয়কর প্রদান করেছেন ২৮ লাখ ৭৩ হাজার ৮৭৪ টাকা।

এরমধ্যে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরের তৈরি গহনার বিপরীতে (অধিগ্রহনকালে মূল্য) আয়কর বিবরণীর আইটি-১০বি মোতাবেক নিজের নামে মাত্র ২ লাখ টাকা ও স্ত্রী নাছরিন ফাতেমা আউয়ালের নামে দেখিয়েছেন ৪৮ লাখ ৪ হাজার ৬৭৮ টাকার।

অন্যদিকে নির্বাচনি হলফনামায় আবদুল আউয়াল মিন্টুর তিন পুত্র সন্তানের সর্বশেষ ২০২৫-২০২৬ কর বছরের তথ্য দিয়েছেন। এতে বড় ছেলে তাবিথ আউয়ালের রিটার্নে সম্পদ দেখানো হয়েছে ৫৯ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ৭০৭ টাকা। আয়ের পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৫৩৬ টাকা। প্রদত্ত আয়করের পরিমাণ দেখিয়েছেন ৫৭ লাখ ১৫ হাজার ১৭৩ টাকা। 

আর মেজো ছেলে তফসির মোহাম্মদ আউয়ালের সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৪৯ কোটি ৩২ লাখ ১৬ হাজার ৩২২ টাকা। আয় দেখিয়েছেন ৫৩ লাখ ৮১ হাজার ৮৯৫ টাকা। প্রদত্ত আয় করের পরিমাণ দেখিয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৪৪৯ টাকা। 

অপরদিকে  তার ছোট ছেলে তাজোয়ার মোহাম্মদ আউয়ালের সম্পদের পরিমাণ দেখিয়েছেন ২৬ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫১৭ টাকা। আয় দেখিয়েছেন ৪৯ লাখ ২৫ হাজার ৬২৯ টাকা। প্রদত্ত আয়করের পরিমাণ ১৩ লাখ ৫৫ হাজার ৪৯৫ টাকা।

তাছাড়া মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত হলফনামায় আবদুল আউয়াল মিন্টুর নিজের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন স্নাতকোত্তর। বর্তমানে তার বিরুদ্ধে রাজধানীর সিএমএম আদালতে ফৌজদারি দণ্ডবিধির ৩৮৫/৩৮৬/৩৮৭ ধারায় ধানমন্ডি থানার একটি মামলা রয়েছে বলে উল্লেখ করেছেন। যা হাইকোর্ট বিভাগের ৪/১১/২০০৭ এর আদেশ মোতাবেক অত্র মামলায় জামিনপ্রাপ্ত এবং পরবর্তী কার্যক্রম উপরোক্ত আদেশ মোতাবেক স্থগিত রয়েছে। ইতোপূর্বে তিনি ২৬টি মামলায় অভিযুক্ত হয়ে সবকয়টিতে নিষ্পত্তি ও অব্যাহতি পেয়েছেন।

Related Topics

টপ নিউজ

বিএনপি / ভাইস প্রেসিডেন্ট / আবদুল আউয়াল মিন্টু / নির্বাচনী হলফনামা / সম্পদের বিবরণী / ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • তেল, এলএনজি ও সার আমদানিতে আইটিএফসির কাছে ২.৮ বিলিয়ন ডলার ঋণ চায় সরকার
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও ৪৫ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন: ৩ ব্যাংকের সাথে চুক্তি
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট বাস্তবায়ন সক্ষমতা, অর্থপাচার ও ব্যয় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন বিরোধী এমপিদের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]