Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি রেকর্ড, শীতে বিপর্যস্ত জনজীবন

বাংলাদেশ

কাজী মনিরুজ্জামান মনির
31 December, 2025, 10:50 am
Last modified: 31 December, 2025, 10:58 am

Related News

  • মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭ ডিগ্রি, শীতে বিপর্যস্ত জনজীবন 
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড
  • ঘন কুয়াশায় ঢাকার বিমানবন্দর থেকে একাধিক ফ্লাইট ডাইভার্ট
  • তীব্র শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বোরোর বীজতলা ও আলু
  • আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে

গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি রেকর্ড, শীতে বিপর্যস্ত জনজীবন

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান বুধবার সকালে জানান, তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও আগামী দুই দিন শীতের তীব্রতা প্রায় একই রকম থাকতে পারে।
কাজী মনিরুজ্জামান মনির
31 December, 2025, 10:50 am
Last modified: 31 December, 2025, 10:58 am
প্রতীকী ছবি: ইউএনবি

গোপালগঞ্জে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাত্র সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।

সরেজমিনে দেখা যায়, গত দুই থেকে তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে এসেছে প্রায় ২০০ মিটারে। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৯৭ শতাংশ, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান বুধবার সকালে জানান, তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও আগামী দুই দিন শীতের তীব্রতা প্রায় একই রকম থাকতে পারে।

প্রচণ্ড শীতের সঙ্গে ঠান্ডা বাতাস এবং শিশিরের মতো ক্ষুদ্র কণার বৃষ্টি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, শীত ও কুয়াশার কারণে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি একেবারেই কমে গেছে। কর্মজীবীদের অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। রিকশা ও ভ্যান চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যাত্রী না পাওয়ায় অনেক চালককে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

এদিকে বোরো মৌসুম শুরু হলেও তীব্র শীতের কারণে কৃষকরা মাঠে কাজ করতে পারছেন না। কৃষি বিভাগ জানিয়েছে, এ অবস্থা আরও কয়েক দিন অব্যাহত থাকলে বোরো ধান রোপণ ব্যাহত হতে পারে এবং ধানের চারা ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

Related Topics

টপ নিউজ

গোপালগঞ্জ / সর্বনিম্ন তাপমাত্রা / ৭.৫ ডিগ্রি / মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা / তীব্র শীত / ঘন কুয়াশা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭ ডিগ্রি, শীতে বিপর্যস্ত জনজীবন 
  • আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড
  • ঘন কুয়াশায় ঢাকার বিমানবন্দর থেকে একাধিক ফ্লাইট ডাইভার্ট
  • তীব্র শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বোরোর বীজতলা ও আলু
  • আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]