Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
হাদি হত্যা: শুটার ফয়সালকে পালাতে সহায়তাকারী আমিনুলের দায় স্বীকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 December, 2025, 04:55 pm
Last modified: 29 December, 2025, 05:03 pm

Related News

  • হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ; হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত পাঠাতে ঐকমত্য
  • হাদি হত্যার আসামিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি
  • হাদি হত্যা: ভারতে গ্রেপ্তার দুই আসামির জন্য ‘কনস্যুলার অ্যাক্সেস’ চাইল বাংলাদেশ
  • যমুনার সামনে বিক্ষোভে কোনো গুলি চলেনি, হাদি হত্যার বিচারে জাতিসংঘকে চিঠি দিচ্ছে: অন্তর্বর্তী সরকার
  • ওসমান হাদি হত্যা: শুটার ফয়সালের সহযোগী রুবেল ফের ৩ দিনের রিমান্ডে

হাদি হত্যা: শুটার ফয়সালকে পালাতে সহায়তাকারী আমিনুলের দায় স্বীকার

মামলার আবেদনে উল্লেখ করা হয়, আমিনুল ইসলাম রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালকে সীমান্ত দিয়ে পালিয়ে যেতে সহযোগিতা করার কথা স্বীকার করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় এই জবানবন্দি রেকর্ড করা প্রয়োজন।
টিবিএস রিপোর্ট
29 December, 2025, 04:55 pm
Last modified: 29 December, 2025, 05:03 pm
ছবি: টিবিএস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত 'শুটার ফয়সাল'কে সীমান্ত এলাকায় আত্মগোপনে সহায়তাকারী মো. আমিনুল ইসলাম ওরফে রাজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামির জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, আমিনুল ইসলাম রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালকে সীমান্ত দিয়ে পালিয়ে যেতে সহযোগিতা করার কথা স্বীকার করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় এই জবানবন্দি রেকর্ড করা প্রয়োজন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান রাজুর জবানবন্দি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ২৪ ডিসেম্বর মিরপুর-১১ এলাকা থেকে আমিনুলকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে রাজুসহ ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম 'ইনকিলাব মঞ্চ' গঠন করে মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন শরীফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি মাথায় গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এই ঘটনায় গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, যা পরবর্তীতে হাদি মারা যাওয়ার পর হত্যা মামলায় রূপান্তরিত হয়।
 
Related Topics

টপ নিউজ

হাদি হত্যা / স্বীকারোক্তি / ফয়সাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ; হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত পাঠাতে ঐকমত্য
  • হাদি হত্যার আসামিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি
  • হাদি হত্যা: ভারতে গ্রেপ্তার দুই আসামির জন্য ‘কনস্যুলার অ্যাক্সেস’ চাইল বাংলাদেশ
  • যমুনার সামনে বিক্ষোভে কোনো গুলি চলেনি, হাদি হত্যার বিচারে জাতিসংঘকে চিঠি দিচ্ছে: অন্তর্বর্তী সরকার
  • ওসমান হাদি হত্যা: শুটার ফয়সালের সহযোগী রুবেল ফের ৩ দিনের রিমান্ডে

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]