Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
জামায়াতের ১০ দলীয় জোটে এনসিপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 December, 2025, 12:50 pm
Last modified: 29 December, 2025, 12:52 pm

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম

জামায়াতের ১০ দলীয় জোটে এনসিপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা 

দলীয় সূত্রের দাবি, জোটভিত্তিক সমঝোতার আওতায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এনসিপির একাধিক নেতা নির্বাচনে অংশ নিতে পারেন।
টিবিএস রিপোর্ট
29 December, 2025, 12:50 pm
Last modified: 29 December, 2025, 12:52 pm
ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে কয়েকটি আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতা। 

দলীয় সূত্রের দাবি, জোটভিত্তিক সমঝোতার আওতায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এনসিপির একাধিক নেতা নির্বাচনে অংশ নিতে পারেন।

সূত্রগুলো জানায়, ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম, ঢাকা-৯ আসনে জাভেদ রাসিন, ঢাকা-২০ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন, ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল এবং ঢাকা-৮ আসনে নাসিরুদ্দিন পাটোয়ারীর নাম আলোচনায় রয়েছে। 

এছাড়া পঞ্চগড়-১ আসনে সার্জিস আলম, দিনাজপুর-৬ আসনে আব্দুল আহাদ, রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ এবং সিরাজগঞ্জ-৬ আসনে সাইফ মুস্তাফিজের নাম উঠে এসেছে।

ঢাকার বাইরে অন্যান্য আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আশরাফউদ্দিন মাহদি, নারায়ণগঞ্জে আব্দুল্লাহ আল আমিন, বান্দরবানে সুজাউদ্দৌলা, কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ, নোয়াখালীতে হান্নান মাসুদ ও সুলতান জাকারিয়া, নেত্রকোনা-১১ আসনে ডা. জাহেদুল, বরিশালে আরিফ আদিব, ঝালকাটিতে ডা. মাহমুদা মিতু, লক্ষ্মীপুরে মাহবুব আলম এবং নরসিংদীতে সরোয়ার তুষারের নাম প্রাথমিক তালিকায় রয়েছে।

এছাড়া মৌলভীবাজারে প্রীতম দাশ, চট্টগ্রামে জোবায়রুল আরিফ, নাটোরে জার্জিস কাদের এবং চুয়াডাঙ্গায় মোল্লা ফারুক এহসানের নামও সমঝোতার অংশ হিসেবে আলোচনায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

তবে দলীয় সূত্রগুলো বলছে, এই তালিকাই চূড়ান্ত নয়। জোটের শরিকদের সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে প্রার্থীতালিকায় পরিবর্তন আসতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা জোটগতভাবেই দেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

জামায়াত-এনসিপি / এনসিপি / জামায়াত / জোট গঠন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]