Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
চট্টগ্রামে ২০০ বছরের পুরনো জমিদার বাড়িতে আগুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 December, 2025, 07:05 pm
Last modified: 27 December, 2025, 07:12 pm

Related News

  • চট্টগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধ, ‘হানি ট্র্যাপে’ ফেলে বাবাকে হত্যা করে দুই ছেলে: পিবিআই
  • আমদানি ২৫% বৃদ্ধির পরও কোরবানির আগে চট্টগ্রামে আদার দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৪, আহত ৯
  • মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ, পরে সচল হলো কার্যক্রম

চট্টগ্রামে ২০০ বছরের পুরনো জমিদার বাড়িতে আগুন

গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সমিতির হাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হালদারকুল আরবানিয়া আরবাণী সওদাগর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
27 December, 2025, 07:05 pm
Last modified: 27 December, 2025, 07:12 pm
রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ছবি: টিবিএস

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ওই বাড়ির পাকা ও আধাপাকা মিলিয়ে মোট ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সমিতির হাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হালদারকুল আরবানিয়া আরবাণী সওদাগর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি বেড়ার ঘরের ভেতরে থাকা রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নেভানো হয়।

বাড়ির ১০টির মতো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : টিবিএস

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, 'অগ্নিকাণ্ডে একটি ঐতিহ্যবাহী বাড়ির ১০টির মতো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।' ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে ফটিকছড়ি ফায়ার স্টেশনের লিডার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার সরাসরি ক্ষতি এবং প্রায় ৭৫ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

চট্টগাম / জমিদারবাড়ি / আগুন লাগা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • চট্টগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধ, ‘হানি ট্র্যাপে’ ফেলে বাবাকে হত্যা করে দুই ছেলে: পিবিআই
  • আমদানি ২৫% বৃদ্ধির পরও কোরবানির আগে চট্টগ্রামে আদার দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৪, আহত ৯
  • মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ, পরে সচল হলো কার্যক্রম

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]