Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
নির্বাচন আদৌ হবে কি না মানুষ তা নিয়ে ভাবছে: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 December, 2025, 07:30 pm
Last modified: 23 December, 2025, 07:43 pm

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না: ফখরুল
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান

নির্বাচন আদৌ হবে কি না মানুষ তা নিয়ে ভাবছে: মির্জা ফখরুল

বিএনপি প্রথম থেকেই নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে আসছিল উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের কথা বলায় আমাদের অনেকেই খোঁটা দিয়েছেন। কেউ কেউ বলেছেন—বিএনপি শুধু নির্বাচনে যেতে চায়, ক্ষমতায় যেতে চায়। কিন্তু এখন এটিই প্রমাণিত হয়েছে যে, নির্বাচন বিলম্বিত হওয়ার কারণে অনেক ঘটনা তৈরি হয়েছে এবং নির্বাচন বানচাল করে দেওয়ার মতো অনেক সুযোগ তৈরি হয়েছে।’
টিবিএস রিপোর্ট
23 December, 2025, 07:30 pm
Last modified: 23 December, 2025, 07:43 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: বাসস

গত কয়েকদিনের ঘটনায় দেশের মানুষ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'বর্তমানে মানুষ নতুন করে ভাবছেন যে, নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি?'

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত চীন-মৈত্রী সম্মেলনে দ্য ডেইলি স্টার আয়োজিত 'স্টার নির্বাচনী সংলাপ' অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'দীর্ঘ ১৫ বছরের সংগ্রাম, রক্তপাত, ত্যাগ, নির্যাতন-নিপীড়ন এবং সবশেষে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটি নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে। গত ১৫ বছরে দেশে এমন এক অবস্থা তৈরি করা হয়েছিল যে, মানুষ মনে করত নির্বাচন থেকে দূরে থাকতে পারলেই যেন তারা বেঁচে যায়। সেই অবস্থা থেকে বেরিয়ে আসার যে সুযোগ তৈরি হয়েছে, দুর্ভাগ্যক্রমে সেই সুযোগটাও যেন এখন আমরা হারাতে বসেছি।'

বিএনপি মহাসচিব আক্ষেপ করে বলেন, 'আমাদের দুর্ভাগ্য হলো যখনই আমরা কোনো ভালো একটা সুযোগ পাই, তখনই কিছু মহল কিংবা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই সুযোগকে বিনষ্ট করে দেয়। আমরা সেই সমস্ত নেতিবাচক সম্ভাবনাকে দূর করে সত্যিকার অর্থেই আশা নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই।'

বিএনপি প্রথম থেকেই নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে আসছিল উল্লেখ করে তিনি বলেন, 'নির্বাচনের কথা বলায় আমাদের অনেকেই খোঁটা দিয়েছেন। কেউ কেউ বলেছেন—বিএনপি শুধু নির্বাচনে যেতে চায়, ক্ষমতায় যেতে চায়। কিন্তু এখন এটিই প্রমাণিত হয়েছে যে, নির্বাচন বিলম্বিত হওয়ার কারণে অনেক ঘটনা তৈরি হয়েছে এবং নির্বাচন বানচাল করে দেওয়ার মতো অনেক সুযোগ তৈরি হয়েছে।'

নিজেদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে ফখরুল বলেন, 'বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। আমরা সব সময় নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তনে বিশ্বাসী। রাষ্ট্র পরিচালনার অতীত অভিজ্ঞতা আমাদের রয়েছে, আর সেই কারণেই আমরা নির্বাচনের প্রস্তুতির কাজ অনেক আগে থেকেই শুরু করেছি। এত নির্যাতনের মুখেও আমরা আমাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হইনি।'

দেশের ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে মির্জা ফখরুল বলেন, 'আমরা অর্থনীতির জন্য একটি স্বয়ংসম্পূর্ণ পেপার তৈরি করেছি, যা ইতোমধ্যেই বিভিন্ন মহলে উপস্থাপন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, আমাদের এই পরিকল্পনাগুলো বর্তমান সংকট কাটিয়ে বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবে। আমি জানি, এটা এক-দুই দিনে সম্ভব নয়, তবে আগামী পাঁচ বছরে আমরা পর্যায়ক্রমে সেই জায়গায় পৌঁছাতে পারব।'

সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, '২০১৬ সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া "ভিশন-২০৩০" নামে একটি রাষ্ট্রীয় সংস্কারের প্রস্তাব তুলে ধরেছিলেন। বর্তমানে সংস্কার কমিশনের মাধ্যমে যেসব বিষয় উঠে আসছে, তার অনেক কিছুই ওই ভিশন-২০৩০-এ অন্তর্ভুক্ত ছিল। আমরা অনেক আগেই উপলব্ধি করেছিলাম যে দেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তন করা প্রয়োজন এবং সেই লক্ষ্যেই আমরা ওই প্রস্তাবনা দিয়েছিলাম।'

 

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / বিএনপি / নির্বাচন / খালেদা জিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না: ফখরুল
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]