ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, কী করবেন ক্রেতারা?
দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ছে। এবার ভরিতে একলাফে প্রায় চার হাজার টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ভালো মানের এক ভরি সোনা কিনতে খরচ হবে ২ লাখ ২২ হাজার টাকার বেশি, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দর।
