সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে কী বলছে মানবাধিকার সংস্থাগুলো?
প্রতিটি প্রাণ অমূল্য। পুরো বিশ্ব যখন এই ধারণাকে সামনে রেখে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান থেকে সরে আসছে; তখন উল্টো চিত্র সৌদি আরবে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন রিপ্রিভ (Reprieve)–এর হিসাব বলছে-চলতি বছর শেষ হওয়ার আগেই মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড গড়েছে সৌদি। ২০২৪ সালে ৩৪৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া সৌদি এ বছর এখন পর্যন্ত কার্যকর করেছে ৩৪৭ জনের মৃত্যুদণ্ড। যার অর্ধেকেরও বেশি বিদেশি নাগরিক। কেন এত বিদেশি সেখানে প্রাণ হারাচ্ছেন? মানবাধিকার সংস্থাগুলোই বা কী বলছে এসব নিয়ে? বিবিসির প্রতিবেদনের আলোকে এসব জানাব আপনাদের।
