যৌথ প্রতিবাদ সভায় ‘মব সন্ত্রাস’ রুখে দেওয়ার আহ্বান
প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার প্রতিবাদে 'মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ' শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন 'সম্পাদক পরিষদ' ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)।
