শরীয়তপুরে কী নিয়ে সংঘর্ষে জড়াল ছাত্রদল-এনসিপি?
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচার দাবিতে শরীয়তপুর জেলা শহরে ২২ ডিসেম্বর সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের ব্যস্ততম চৌরঙ্গী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল সাইড দেওয়া নিয়ে এনসিপি কর্মীদের সঙ্গে ছাত্রদলের এক কর্মীর কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ছাত্রদল কর্মীকে মারধর করা হয়েছে-এমন খবর ছড়িয়ে পড়লে সংগঠনটির অন্য নেতা-কর্মীরা এনসিপি কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
