Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
হাদি হত্যাকাণ্ড: জড়িতদের গ্রেপ্তার ও ইন্টারপোলে সহায়তা চেয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 December, 2025, 07:30 pm
Last modified: 21 December, 2025, 07:37 pm

Related News

  • ওসমান হাদি হত্যা মামলা: সম্পূরক তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট
  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
  • হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবার পেছাল, নতুন তারিখ ২৮ জুন
  • তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

হাদি হত্যাকাণ্ড: জড়িতদের গ্রেপ্তার ও ইন্টারপোলে সহায়তা চেয়ে হাইকোর্টে রিট

রিটকারী জানান,আবেদনে বিভিন্ন বিষয়ে রুল ও নির্দেশনা চাওয়া হয়েছে। বিশেষ করে ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার এবং জড়িতরা বিদেশে অবস্থান করলে, তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা নিশ্চিত করার আবেদন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
21 December, 2025, 07:30 pm
Last modified: 21 December, 2025, 07:37 pm
ফাইল ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং তারা বিদেশে অবস্থান করলে ইন্টারপোলের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে রিটে সন্দেহভাজন আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারিরও প্রার্থনা জানানো হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) মানবাধিকার সংগঠন 'সারডা সোসাইটি'র পক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা এই রিট আবেদনটি দায়ের করেন।

চলতি সপ্তাহেই হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী।

রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার এবং ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি), বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তাকে।

রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া সাংবাদিকদের জানান, রিট আবেদনে বিভিন্ন বিষয়ে রুল ও নির্দেশনা চাওয়া হয়েছে। বিশেষ করে জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার এবং জড়িতরা বিদেশে অবস্থান করলে, তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা নিশ্চিত করার আবেদন করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত মূল দুই অপরাধী বর্তমানে বিদেশে অবস্থান করলে তাদের বিরুদ্ধে ইন্টারপোলসহ আন্তর্জাতিক প্রক্রিয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেশে ফিরিয়ে এনে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং সন্দেহভাজন অন্য আসামিদের দেশত্যাগে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না— এই মর্মে বিবাদীদের বিরুদ্ধে রুল ও আদেশের প্রার্থনা করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বক্স কালভার্ট এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা হয়। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সেদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরিফ ওসমান হাদি।
 

Related Topics

টপ নিউজ

ওসমান হাদি / শরিফ ওসমান হাদি / হত্যাকাণ্ড / রিট / ইন্টারপোল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • ওসমান হাদি হত্যা মামলা: সম্পূরক তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট
  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
  • হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবার পেছাল, নতুন তারিখ ২৮ জুন
  • তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]