Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
গণমাধ্যমের ওপর হামলা আমাদের ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 December, 2025, 09:55 pm
Last modified: 19 December, 2025, 09:58 pm

Related News

  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • সংবিধানের ধারাবাহিকতার নামে আ.লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার দরজা খোলা রাখা হচ্ছে: নাহিদ
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম

গণমাধ্যমের ওপর হামলা আমাদের ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে: নাহিদ ইসলাম

তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ ভণ্ডুল করার চেষ্টা চলমান আছে। পরিবেশ যেন সুষ্ঠু থাকে এজন্য রাজনৈতিক দল ও সরকারকে সচেষ্ট থাকতে হবে। নির্বাচন ছাড়া বাংলাদেশের অন্য কোনো গন্তব্য নেই।’
টিবিএস রিপোর্ট
19 December, 2025, 09:55 pm
Last modified: 19 December, 2025, 09:58 pm
ছবি: টিবিএস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর জেরে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, 'কারা জড়িত ছিল এটা সরকারকেই চিহ্নিত করে বিচার করতে হবে। আমাদের ব্যর্থতা হিসেবেই গতকালের এই ঘটনা ইতিহাসে লিখিত থাকবে।'

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর কারওয়ান বাজারে ক্ষতিগ্রস্ত পত্রিকা দুটির কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সদ্য গঠিত 'গণতান্ত্রিক সংস্কার জোট'-এর শরিক দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ডেইলি স্টার কার্যালয়ে নাহিদ ইসলাম বলেন, 'নির্বাচনী পরিবেশ ভণ্ডুল করার চেষ্টা চলমান আছে। পরিবেশ যেন সুষ্ঠু থাকে এজন্য রাজনৈতিক দল ও সরকারকে সচেষ্ট থাকতে হবে। নির্বাচন ছাড়া বাংলাদেশের অন্য কোনো গন্তব্য নেই।'

ফ্যাসিস্ট আমলে কিছু মিডিয়ার ভূমিকা নিয়ে অভিযোগ থাকলেও তার সমাধান সহিংসতা নয় উল্লেখ করে তিনি বলেন, 'অনেক মিডিয়া ফ্যাসিস্ট আমলে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেসব নিয়ে আমাদের অভিযোগ রয়েছে। তবে আমরা সেটা নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। বাংলাদেশে দিনশেষে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু সেটা অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে।'

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অভ্যুত্থানের শক্তিদের মাঠে থাকতে হবে, যেন কেউ কোনো গোষ্ঠীস্বার্থ কায়েম করতে না পারে বা বাংলাদেশের ক্ষতি করতে না পারে।
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, 'সমবেদনা জানানোর ভাষা নেই। এটি দেশকে অকার্যকর ও নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র। আজকের এই ভাঙচুরে সবচেয়ে বেশি খুশি হয়েছে ফ্যাসিস্ট হাসিনা। এসব দেখে সে হাসছে। এখানে প্রশাসনিক ব্যর্থতাও স্পষ্ট।'

তিনি আক্ষেপ করে বলেন, 'প্রথম আলো ও ডেইলি স্টারে জুলাই আন্দোলনের যে স্মৃতিফলকগুলো ছিল, সেগুলোই আগে লুট হয়েছে। সরকার এখনো কোনো অপারেশন চালিয়ে কাউকে গ্রেপ্তার বা লুটপাটের মাল উদ্ধার করতে পারেনি। তবে এই অবস্থায় আমাদের হতাশ হলে চলবে না, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, 'জুলাই অভ্যুত্থানের সময় এই পত্রিকা দুটির কমিটমেন্ট ছিল। সরকারের ভেতরে থেকে সরকারের বিরুদ্ধে যারা কাজ করছে, তাদের চিহ্নিত করতে না পারলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।' তিনি দায়ীদের নিয়মতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় শাস্তির আওতায় আনার দাবি জানান।

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • সংবিধানের ধারাবাহিকতার নামে আ.লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার দরজা খোলা রাখা হচ্ছে: নাহিদ
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]