প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর-আগুন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলা চালিয়েছেন একদল বিক্ষুব্ধ মানুষ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় প্রথম আলোর কার্যালয়ের ভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ জনতা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন।
