আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইনসাফ কায়েমের স্বপ্ন দেখতেন হাদি
আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, কোনো একটা বিপ্লবে কোনো একটা মিছিলে আমি সামনে আছি, একটা বুলেট এসে বিদ্ধ হয়ে গেছে আমার মাথায়, আমি হাসতে হাসতে শহীদ হয়ে যাচ্ছি। ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার একদিন আগেও ফেসবুক ওয়ালে এই কথাগুলো লিখেছিলেন শরিফ ওসমান বিন হাদি। তার শহীদ হওয়ার আকাঙ্ক্ষা কবুল হতে বেশি সময় লাগেনি। পরদিনই রাজধানীর বিজয় নগরে গুলিবিদ্ধ হলেন এই জুলাইযোদ্ধা। ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় পৌনে দশটায় পরপারে পাড়ি জমালেন তরুণদের মাঝে ভীষণ জনপ্রিয় এই নেতা।
