নাশকতার দুই মামলায় মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি
রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ ৪৫ জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। ১৭ ডিসেম্বর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। মির্জা আব্বাসের আইনজীবী আবু বকর সিদ্দিক ও মহি উদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। আইনজীবীরা বলেন, পৃথক দুই থানার মামলায় চার্জ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিলো। শুনানি শেষে অব্যাহতি আবেদন মঞ্জুর করেছেন আদালত।
