৯৬ এর নির্বাচনের আগে নিঃশর্ত ক্ষমা চেয়েছিল আ. লীগ: ডা. শফিকুর
আওয়ামী লীগ সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব ম্যারাথনের পূর্ববর্তী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
