Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
নারী সদস্যকে মারধরের অভিযোগে দলের নেতার বিরুদ্ধে মামলা ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 December, 2025, 07:15 pm
Last modified: 15 December, 2025, 07:19 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি

নারী সদস্যকে মারধরের অভিযোগে দলের নেতার বিরুদ্ধে মামলা ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বিবৃতিতে মামলার এজাহারের তথ্যের বিরোধিতা করে বলা হয়, মামলার ১ নম্বর আসামি মোহাম্মদ আতাউল্লাহ ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না; তিনি তখন ঢাকায় অবস্থান করছিলেন। ঢাকায় থেকেও ১ নম্বর আসামি হওয়া এই মামলার রাজনৈতিক উদ্দেশ্য ও অসৎ অভিপ্রায়কে স্পষ্ট করে।
টিবিএস রিপোর্ট
15 December, 2025, 07:15 pm
Last modified: 15 December, 2025, 07:19 pm
ফাইল ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নারী সদস্যকে মারধরের অভিযোগে দলের কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে দায়ের করা মামলাকে সম্পূর্ণ মিথ্যা, সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে দলটি। 

সোমবার (১৫ ডিসেম্বর) দলের যুগ্ম সদস্যসচিব ও সম্পাদক (মিডিয়া সেল) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে এনসিপি জানায়, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং অভ্যন্তরীণ বিভাজন সৃষ্টি করতে একটি স্বার্থান্বেষী মহল এই অপতৎপরতা চালাচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনকে কেন্দ্র করে আগামীর রাজনৈতিক কার্যক্রম সামনে রেখে ভিন্ন রাজনৈতিক শক্তির এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় একটি মহল ইচ্ছাকৃতভাবে এই ষড়যন্ত্র করছে। মামলায় দলের দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহসহ যেসব নেতার নাম জড়ানো হয়েছে, তারা দীর্ঘদিন ধরে এনসিপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

মামলার এজাহারের তথ্যের বিরোধিতা করে বিবৃতিতে বলা হয়, অভিযোগের বর্ণনায় যেসব ঘটনার উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া ও বাস্তবতাবিবর্জিত। বিশেষ করে মামলার ১ নম্বর আসামি মোহাম্মদ আতাউল্লাহ ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না; তিনি তখন ঢাকায় অবস্থান করছিলেন। ঢাকায় থেকেও ১ নম্বর আসামি হওয়া এই মামলার রাজনৈতিক উদ্দেশ্য ও অসৎ অভিপ্রায়কে স্পষ্ট করে।

একইভাবে মামলার ২ নম্বর আসামির কাছে অভিযোগ জমা দেওয়ার যে দাবি করা হয়েছে, তাও মিথ্যা বলে দাবি করেছে দলটি। কারণ হিসেবে বলা হয়, তিনি একজন সাধারণ সদস্য মাত্র এবং এ ধরনের দায়িত্ব বা অভিযোগ গ্রহণ করার মতো দাপ্তরিক এখতিয়ার তার নেই।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি জেলা কার্যালয়ে বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, সেটিকে পরিকল্পিতভাবে দলীয় নেতাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের কাছে সুষ্ঠু, নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে এনসিপি। একই সঙ্গে মিথ্যা অভিযোগের মাধ্যমে নেতাদের হয়রানি অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে। যারা প্রকৃত ঘটনা বিকৃত করে দলকে কলঙ্কিত করার অপচেষ্টা চালিয়েছে, তাদের চিহ্নিত করে দলের শৃঙ্খলা কমিটির মাধ্যমে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় দলটি।
 
Related Topics

টপ নিউজ

এনসিপি / প্রতিবাদ / ব্রাহ্মণবাড়িয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]