পুতিনের জন্য ৪০ মিনিট অপেক্ষা করেছেন শাহবাজ?
একা একা চেয়ারে বসে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাশের চেয়ারে বসার কথা ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের, তবে তিনি নেই। এক মিনিট, দুই মিনিট নয়, প্রায় ৪০ মিনিট ধরে এভাবে পুতিনের অপেক্ষায় ছিলেন শাহবাজ। পাশের রুমে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছিলেন পুতিন। একসময় অধৈর্য হয়ে সেই রুমে ঢুকে পড়েন শাহবাজ।
