২০ ইউনিটের চেষ্টায় কতক্ষণ পর নিভল কেরানীগঞ্জের আগুন?
ঢাকার উপকণ্ঠ দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ১১ ঘণ্টার চেষ্টার পর ১৩ ডিসেম্বর বিকাল ৫টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এদিন ভোর সাড়ে ৫টার দিকে আগানগরের জাবালে নূর টাওয়ারের বেজমেন্টে আগুন লাগে। পরে নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।
