হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ'র ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ১৩ ডিসেম্বর গাজীপুর মহানগরীর রথখোলা এলাকায় হওয়া এ কর্মসূচিতে অংশ নেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সংসদ নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলা চালানোদের গ্রেপ্তারের দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল থেকে।
